বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

পুরস্কারের টাকা ক্যানসার আক্রান্ত অভিনেত্রীকে দিলেন রওনক

অভিনেতা রওনক হাসান। ছবি : সংগৃহীত
অভিনেতা রওনক হাসান। ছবি : সংগৃহীত

ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী আফরোজা হোসেনের পাশে দাঁড়িয়েছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক অভিনেতা রওনক হাসান। রোগীর হাতে এক লাখ টাকার চেক তুলে দিয়েছেন তিনি।

সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেলের একটি অনুষ্ঠানের কুইজ শো থেকে এক লাখ টাকার চেক জিতেছেন রওনক। সেটিই তুলে দিয়েছেন অভিনেত্রী আফরোজার হাতে।

সংবাদমাধ্যমে রওনক হাসান বলেন, ‘আফরোজা আপাকে অভিনয়শিল্পী সংঘ প্রথম থেকেই সাপোর্ট করছে। ক্যানসারের চিকিৎসার খরচ অনেক। তাই সবাই চিন্তা করছিলাম কীভাবে তাকে আরও সহায়তা করা যায়। মাসখানেক আগে ওই কুইজ শোয়ের প্রস্তাব আসে। তাতে এক লাখ টাকা জিতলাম। সেটাই আফরোজা আপার হাতে তুলে দিয়েছি’।

গত বছরের সেপ্টেম্বরে জরায়ুর ক্যানসার ধরা পড়ে অভিনেত্রী আফরোজার। সেই ক্যানসার ধীরে ধীরে মেরুদণ্ডের হাড়ে ছড়িয়ে পড়ে। সম্প্রতি চিকিৎসার জন্য ভারতে গিয়েছেন অসুস্থ অভিনয়শিল্পী। তার বর্তমান শারীরিক অবস্থা জানিয়ে রওনক হাসান বলেন, ‘আফরোজা আপা এখন ভারতে চিকিৎসা নিচ্ছেন। সেখানে তার কেমোথেরাপি চলছে। সবাই প্রার্থনা করবেন আপার জন্য।’

অভিনেতা রওনক আরও বলেন, ‘অভিনয়শিল্পী সংঘের মূল প্রতিপাদ্য হলো—আমরা সবাই মিলে একটি পরিবার। সেই জায়গা থেকেই যখন যেভাবে হোক প্রত্যেক শিল্পীর পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমরা সবাই মিলে একটা শক্তি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার ব্যাংক খোলা থাকবে যেসব জেলায়

স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, নকআউটে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড?

৩ দিন পর কুয়েতে ফেরার কথা ছিল, কিন্তু চলে গেলেন ‘না ফেরার দেশে’

ফিফার যে সিদ্ধান্তে ক্ষুব্ধ ইরান ও মিসর

ফ্রান্সে প্রকাশ্যে মদ্যপানে নিষেধাজ্ঞা

লক্ষ্মীপুরে মা-মেয়েসহ ৪ খুনের ঘটনায় থানায় এজাহার ছেলের

মোহাম্মদপুরে অভিযান, আওয়ামী লীগ নেতা ইমরান গ্রেপ্তার

ভিনির গোল বাতিল নিয়ে ফিফায় ব্রাজিলের নালিশ, টানল মেসির উদাহরণ

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার

শাহজালাল মাজারে দানের অর্থ ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন

১০

মাদক প্রতিরোধে ২ পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন 

১১

আনসার-ভিডিপি একাডেমিতে জাতীয় বেসবল টুর্নামেন্টের উদ্বোধন

১২

তীব্র তাপপ্রবাহে স্থগিত প্যারিস প্রাইড মার্চ

১৩

এমপি মনিরুলের ক্ষোভ / স্কুলছাত্র গুলি খাবে তারপরও আপনি ওসি থাকবেন, এটা হয় না

১৪

গুমের ঘটনায় যত প্রভাবশালীই হোক, কাউকেই ছাড় নয়: মির্জা ফখরুল

১৫

চীন সবসময় বাংলাদেশের পাশে থাকবে: শি জিনপিং

১৬

ইকুয়েডরের জার্মান-বধের নায়ক কে এই আর্জেন্টাইন?

১৭

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে অটল থাকবে চীন: শি জিনপিং

১৮

নারীসহ ইউপি চেয়ারম্যান আটক

১৯

মেয়রের নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা, সতর্ক করল চসিক

২০
X