বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ০২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

বাংলা শিখছেন শাকিবের মার্কিন নায়িকা কোর্টনি

অভিনেত্রী কোর্টনি কফি। ছবি : সংগৃহীত
অভিনেত্রী কোর্টনি কফি। ছবি : সংগৃহীত

শিগগিরই শুরু হবে ঢাকাই ছবির নায়ক শাকিব খানের নতুন সিনেমা ‘রাজকুমার’–এর শুটিং। তাতে অংশগ্রহণ করতে বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের মডেল ও অভিনেত্রী কোর্টনি কফি। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) তার ঢাকায় পৌঁছানোর কথা। কিন্তু আসার দিনক্ষণ দুদিন পিছিয়েছে বলে জানা গেছে। সবকিছু ঠিক থাকলে ৯ ডিসেম্বর সকালে ঢাকায় নামবেন কোর্টনি। বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন পরিচালক হিমেল আশরাফ।

এবারই প্রথম বাংলা সিনেমায় অভিনয় করছেন কোর্টনি কফি। ছবির জন্য নিজেকে প্রস্তুত করছেন এই অভিনেত্রী। শেখার চেষ্টা করছেন বাংলা ভাষা। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসকুকে জানিয়েছেন কোর্টনিই।

কয়েক মাস ধরে নিজের বাড়িতে বাংলা শেখার চেষ্টা করছেন অভিনেত্রী কোর্টনি। বাসার দেওয়ালে ঝুলিয়ে নিয়েছের বাংলা বর্ণমালাসংবলিত একটি সাদা বোর্ড। কোর্টনির বাংলা শেখার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন পরিচালক হিমেল আশরাফ। তিনি বলেন, ‘কোর্টনি তো অনর্গল বাংলায় কথা বলতে পারবেন না। তবে স্ক্রিপ্টে যা আছে, তা ভালোভাবে আয়ত্ত করেছেন। তার সিরিয়াসনেস মুগ্ধ করার মতো।’

পরিচালক হিমেল আশরাফ আরও বলেন, ‘কয়েক মাস আগে থেকে বাংলা ভাষা আয়ত্তের চেষ্টা শুরু করেছিলেন কোর্টনি। এর মধ্যে আমি আবার ছবির প্রিপ্রোডাকশনের কাজে নিউইয়র্ক থেকে ঢাকায় আসি। গত মাসে যখন নিউইয়র্কে গেলাম, দেখা হলো, আড্ডা হলো। তখন দেখি, তার অনেক ডেভেলপ হয়েছে। একজন সহকারীর সহযোগিতায় নিয়মিত বাংলা শেখার চেষ্টা করে যাচ্ছেন। এ ছাড়া অনলাইন টিউটরিয়াল এবং বিভিন্ন অ্যাপের সাহায্যও নিয়েছেন। নিয়মিত বাংলা সিনেমাও দেখছেন।’

কোর্টনি যুক্তরাষ্ট্রে অভিনয়ের সঙ্গে যুক্ত। শাকিব খানের ‘রাজকুমার’ চলচ্চিত্রের মহরত অনুষ্ঠানে তিনি বলেন, ‘এ কাজের সঙ্গে যুক্ত হতে পেরে আমি কৃতজ্ঞ। খুব সুন্দর একটি গল্পে সিনেমাটি হতে যাচ্ছে। শাকিব খানের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি ভাগ্যবতী।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব তেলের ডিপো বন্ধ থাকবে বুধবার

ব্রাজিলের ম্যাচ চলাকালে লোডশেডিং, বিদ্যুৎ অফিস ভাঙচুর

মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআইকে শোকজ

পাগলা থানার নাম পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত

জার্মান বধের নায়ক, একসময় সন্তানকে বাঁচাতে বিক্রি করেছিলেন ‘সবকিছু’

২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে বাংলাদেশের পরাজয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার দুই সপ্তাহ পরেও ঝুলে আছে যেসব ইস্যু 

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আটক

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধিদল

১১

বাবাকে গলা কেটে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

১২

ইউজিসির অনুমোদন না পাওয়ায় বেসিক সায়েন্সে পিছিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়

১৩

কমলো ফার্নেস অয়েলের দাম

১৪

কান্নার শব্দ শুনে হাসপাতালের ডাস্টবিনে মিলল নবজাতক

১৫

ডিএসসিসির প্রকৌশলী আনিছুরকে বদলি, দুর্নীতির অভিযোগে তদন্তের সিদ্ধান্ত

১৬

মুক্তাগাছা প্রেসক্লাবের আহ্বায়ক ইমাম উদ্দিন ও সদস্য সচিব ফেরদৌস আলম

১৭

পীর হত্যা মামলায় জামায়াত নেতা কারাগারে 

১৮

বিইউপিতে ১৮তম বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত

১৯

১৭ বছর পর আনুশকার রেকর্ডে ইতি টানলেন সামান্থা

২০
X