বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুন ২০২৩, ০৫:১১ পিএম
আপডেট : ৩০ জুন ২০২৩, ০৭:৪০ পিএম
অনলাইন সংস্করণ

লুকিয়ে ‘সুড়ঙ্গ’ দেখলেন নিশো

অভিনেতা আফরান নিশো। ছবি : সংগৃহীত
অভিনেতা আফরান নিশো। ছবি : সংগৃহীত

ঈদুল আজহায় মুক্তি পেয়েছে আফরান নিশো অভিনীত সিনেমা ‘সুড়ঙ্গ’। রায়হান রাফীর পরিচালনায় এই ছবির মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক হলো অভিনেতার। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী তমা মির্জা।

ঈদের দিন সকাল থেকেই দেশের ২৮ সিনেমা হলে দেখানো হচ্ছে ‘সুড়ঙ্গ’। ২৯ জুন মুক্তির পর দর্শকদের কাছ থেকেও বেশ ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে ছবিটি। সিনেমাটি দেখেছেন অভিনেতা নিশোও। ঈদের দিন লুকিয়ে হলে ঢুকে ছবিটি দেখেছেন তিনি।

নিশো বলেন, ‘দর্শকদের প্রতিক্রিয়া দেখার জন্য লুকিয়ে হলে ঢুকি। দর্শকরা বুঝতেই পারেনি আমি হলে আছি। শো শুরু হওয়ার কিছুক্ষণ পর হলে যাই। কারণ আমি চাইনি আমাদের উপস্থিতি বুঝতে পেরে দর্শকদের দৃষ্টি সিনেমা থেকে ঘুরে আমাদের দিকে আসুক।’

অভিনেতা আরও বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে কাজ করছি, এমনিতেই দর্শকদের ভালোবাসা পাই। আমার অনুরাগীরা যথেষ্ট সম্মান করেন ও ভালোবাসেন। প্রথম থেকেই বলে আসছি, আমাদের টিমের পরিশ্রম যদি পর্দায় রিফ্লেক্ট করে, তাহলে দর্শকদের প্রতিক্রিয়া আসবে। পরিশেষে আমরা দর্শকদের প্রতিক্রিয়া পেয়েছি। মজার দৃশ্যে দর্শকদের হাসি, যেটা বিস্মিত হওয়ার মুহূর্ত সেখানে তারা বিস্মিত হয়েছেন এবং দর্শকদের উচ্ছ্বাস দেখে আমি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। ছবিটি নিয়ে প্রত্যাশা ছিল, কিন্তু দর্শক এতটা ইতিবাচকভাবে গ্রহণ করবেন, তা ভাবিনি। দর্শকদের অসংখ্য ধন্যবাদ জানাই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কাজী কায়কোবাদ

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

১০

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

১১

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১২

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

১৩

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

১৪

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

১৫

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

১৬

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

১৭

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

১৮

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

১৯

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X