বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ১২:৫৭ পিএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ০১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

সরকারের প্রতি অপু বিশ্বাসের কৃতজ্ঞতা

অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত
অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত

বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। সেখানে লাল শাড়ি সিনেমার পরিচালক বন্ধন বিশ্বাসের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

বুধবার (২৭ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড পেজে অপু লেখেন, বাংলাদেশ সরকারের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। কারণ আমার ওপর আস্থা রেখে আমাকে সরকারি অনুদানে একটি সিনেমা (লাল শাড়ি) নির্মাণের সুযোগ করে দিয়েছে। বন্ধনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমাকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য। পুরো টিমের প্রতি আমি কৃতজ্ঞ। দর্শকের প্রতি আন্তরিক ভালোবাসা। তারা আমার সিনেমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছে তাতে সত্যিই মুগ্ধ আমি।

তিনি আরও লিখেছেন, আগামীতেও আশা রাখছি, এভাবে ছবি প্রযোজনা করব। তবে আরও ভালো গল্প নিয়ে সিনেমা নির্মাণ করব, যাতে দর্শক সেই সিনেমা দেখে আরও বেশি মুগ্ধ হয়।

উল্লেখ্য, সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘লাল শাড়ি’র মাধ্যমে প্রথমবার প্রযোজকের খাতায় নাম লেখান অপু বিশ্বাস। ২০২১-২২ অর্থবছরে ৬৫ লাখ টাকা অনুদান পায় সিনেমাটি। অপু বিশ্বাসের প্রযোজনা সংস্থা অপু-জয় চলচ্চিত্রের ব্যানারে নির্মিত হয় ছবিটি।

একটি তাঁতপল্লির গল্পকে ঘিরে নির্মিত এই ছবিতে অপু বিশ্বাসের সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধেন চিত্রনায়ক সাইমন সাদিক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

১০

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

১১

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

১২

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

১৩

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

১৪

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

১৫

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

১৬

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

১৭

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

১৮

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

১৯

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

২০
X