বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনা চরিত্রে অপু বিশ্বাস, পারিশ্রমিক কত?

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত

নির্মাতা সালমান হায়দার পরিচালিত একটি সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এ জন্য ১০০ টাকা পারিশ্রমিক নেবেন ঢালিউড কুইন খ্যাত এই অভিনেত্রী।

নির্মিতব্য সিনেমাটির আপাতত দুটি নাম দিয়েছেন পরিচালক; ‘শেখ রাসেলের আর্তনাদ’ এবং ‘আমি মায়ের কাছে যাব’। দুটির মধ্যে একটি নাম চূড়ান্ত হবে বলে জানা গেছে। সিনেমায় বঙ্গবন্ধুর পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য শেখ রাসেলের গল্প উঠে আসবে। এতে অপু বিশ্বাসের চরিত্রের নাম হবে ‘হাসু’।

চলচ্চিত্রটির বিষয়ে নির্মাতা সালমান বলেন, ২০১৯ সাল থেকে ছবিটি নির্মাণের পরিকল্পনা চলছে। সিনেমায় শেখ রাসেলের দৃষ্টি থেকে গল্পটি বলার চেষ্টা করব। তবে এর প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ। চরিত্রগুলোর শিল্পী নির্বাচনের ক্ষেত্রে চেহারার সাদৃশ্য ও অভিনয়গুণকে প্রাধান্য দিয়েছি। আগামী ২২ আগস্ট থেকে শুটিং শুরু হবে। আপাতত প্রস্তুতি চলছে।

অপু বিশ্বাসের ১০০ টাকা পারিশ্রমিকের বিষয়ে তিনি বললেন, এই চরিত্রে অভিনয়ের জন্য অপু বিশ্বাস কোনো পারিশ্রমিক নিতে চাননি। নামে মাত্র ১০০ টাকা দিয়ে তাকে এই চলচ্চিত্রে যুক্ত করেছি।

সিনেমাটিতে অভিনয়ের বিষয়ে অপু বলেন, এর গল্প শুনে এক বাক্যে রাজি হয়ে যাই। ঐতিহাসিক এই চলচ্চিত্রের অংশ হতে পেরে ভালো লাগছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবাপ্পের গোলে প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স 

ফ্রান্স-সুইডেন ম্যাচে কারা জিতবে, জানাল সুপারকম্পিউটার 

দুই ভুলে একদিনেই ‘অন্ধকার’ জার্মান গণিতবিদের ভবিষ্যৎ

থাইল্যান্ডি জুয়ার মূল হোতাসহ নোয়াখালীতে গ্রেপ্তার ১০

ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল 

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

১০

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

১১

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

১২

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

১৩

নতুন মুদ্রানীতি ঘোষণা

১৪

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

১৫

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৬

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

১৭

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

১৮

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

১৯

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

২০
X