বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ০৭:১২ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৩, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে শাকিব, ছেলেকে নিয়ে গেলেন অপুও

শাকিব খান এবং সন্তান আব্রামের সঙ্গে অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত
শাকিব খান এবং সন্তান আব্রামের সঙ্গে অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত

বাংলাদেশের পর যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। ফলে বর্তমানে সেই দেশেই অবস্থান করছেন শাকিব। এর মধ্যেই ১২ জুলাই হঠাৎ করেই ছেলে আব্রাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে গেলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস।

যুক্তরাষ্ট্রে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়িকা অপু নিজেই। তবে হুট করে কেন তিনি মার্কিন মুলুকে গেলেন তা জানাননি এ নায়িকা। শোনা গেছে, যুক্তরাষ্ট্রে কয়েকটি স্টেজ শোতে অংশগ্রহণের কথা রয়েছে তার।

ছেলেকে নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে দুটি ভিডিও শেয়ার করেছেন ঢালিউড কুইন। এ সময় সবার কাছে দোয়া চেয়েছেন নায়িকা। তিনি জানান, ছেলে আব্রামের এটি প্রথম আমেরিকা সফর।

ঈদুল আজহায় মুক্তি পেয়েছে অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘লালশাড়ি’। বন্ধন বিশ্বাস পরিচালিত এই ছবিতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক।

অন্যদিকে ‘প্রিয়তমা’ সিনেমাও মুক্তি পায় এই ঈদেই। বেশ সাফল্যও পায়। দেশে মুক্তির পর ৭ জুলাই আমেরিকার বিশ্ববিখ্যাত এএমসি, রিগ্যাল, সিনেমার্ক, শোকেইস চেইনে ১৮টি স্টেটের ৩৭টি থিয়েটারে দেখানো হচ্ছে সিনেমাটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১০

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১১

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১২

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৩

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৪

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৫

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৬

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৭

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৮

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৯

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

২০
X