বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

জায়েদকে ফিরিয়ে আনছেন ডিপজল

চিত্রনায়ক জায়েদ খান। ছবি : সংগৃহীত
চিত্রনায়ক জায়েদ খান। ছবি : সংগৃহীত

চিত্রনায়ক জায়েদ খান। চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে মার্চের ২ তারিখ তার সদস্য পদ বাতিল করা হয়। এবার তার সদস্য পদ ফিরিয়ে দিবেন বলে জানিয়েছেন সংগঠনটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানান এই অভিনেতা।

তিনি জানান শুধু জায়েদ নয়, সমিতি থেকে বাদ পড়া সবার সদস্যপদ ফিরিয়ে দিবেন তিনি।

সম্প্রতি এক প্রশ্নের জবাবে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল।

ডিপজল বলেন, ‘ঠিক কী কারণে জায়েদের সদস্য পদ বাতিল করা হয়েছিল আমার ঠিক জানা নেই। তবে এবার আমরা সমিতি থেকে যাদের সদস্যপদ বাতিল করা হয়েছে, তাদের একজনকেও বাদ দেওয়া হবে না। বরং সবাইকে সদস্যপদ ফিরিয়ে দেওয়া হবে। নতুন আরও সদস্য যুক্ত করা হবে। এই সংগঠন শিল্পীদের। তাদের কল্যাণেই আমরা কাজ করব।’

চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল। এই কমিটি ইতোমধ্যেই শপথ গ্রহণ করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট’ সম্মেলন অনুষ্ঠিত

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

সীমান্তে ‘লাইট বন্ধ করে’ ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

কোরিয়ানদের হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী

যে কারণে বাতিল হয়েছে ভিনিসিয়ুসের সেই ‘গোল’

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রেম করে বিয়ে, সাবেক স্বামীর মেসেজে প্রাণ গেল গৃহবধূর

বিএনপি-চীনা কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

১১

কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার

১২

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

১৩

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

১৪

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

১৫

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১৬

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৭

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

১৮

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

১৯

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

২০
X