কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৪, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

কে পাপ করে, সাজা কে পায়, নিয়তি, সত্যি তুমি বড় অদ্ভুত!

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সম্প্রতি দেশের চলমান কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় নিহদের নিয়ে কথা বলেছেন অভিনেতা জিতু আহসান।

কোটা সংস্কার আন্দোলনে নিহদের মা-বাবার কথা চিন্তা করে জিতু আহসান ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘এই মা-বাবা যতদিন বেঁচে থাকবে, বাচ্চাগুলার ছবির দিকে তাকিয়ে দোজখের শাস্তি পৃথিবীতেই ভোগ করবে। কে পাপ করে, সাজা কে পায়, নিয়তি, সত্যি তুমি বড় অদ্ভুত!’

জিতু আহসান তার ফেসবুক পোস্টে আরও লিখেন, নিয়তি কী অদ্ভুত! পুলিশের বেনজির, এনবিআর-এর মতিউর, ড্রাইভার আবেদ আলী, পিওন জাহাঙ্গীর এই রকম নাম জানা দুর্নীতিবাজ যারা এই দেশটার কোমর ভেঙে ফেলেছে। তারা কী সুন্দর ভালো থাকল! আর এতগুলো নিষ্পাপ ছাত্র, যারা জীবনের এখনো কিছুই দেখল না, মা-বাবাকে ছেড়ে চিরকালের জন্য চলে গেল।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এর আগে সামাজিক যোগযোগমাধ্যমে সরব হয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, অভিনেতা ইরেশ যাকেরসহ আরও অনেক তারকা। সবার মন্তব্যেই শিক্ষার্থীদের জন্য গভীর হাহাকার ফুটে উঠেছে।

বাংলা টিভি পর্দার নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা জিতু আহসান। একটি সময় কাজ করেছেন অসংখ্য নাটক, টেলিফিল্মে। ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় কাজ উপহার দেওয়া এ অভিনেতা বর্তমানে নিজের ব্যস্ততা কমিয়ে ফেলেছেন। পরিবার ও ব্যক্তিজীবন নিয়েই সময় কাটছে তার। তবুও সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে নাগরিক দায়িত্ববোধ থেকে নিজের মতামত প্রকাশ করেন।

অভিনেতা জিতু আহসানকে ২০১৭-১৮ সালের পর অভিনয়ে সেভাবে আর পাওয়া যায়নি। গত বছরে ওটিটির জন্য একটি থ্রিলার সিরিজ ‘মাকাল’-এ কাজ করেছিলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১০

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১১

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১২

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৩

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৪

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৬

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৭

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১৮

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X