স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ

দুই ম্যাচ খেলেই চাকরি গেল সাবেক ম্যানইউ কোচের

এরিক টেন হাগ। ছবি : সংগৃহীত
এরিক টেন হাগ। ছবি : সংগৃহীত

ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ এরিক টেন হাগ জার্মানিতে এসে নতুন সূচনার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু বাস্তবে তা টেকেনি ৬২ দিনও। লিগে মাত্র দুই ম্যাচ খেলিয়েই তাকে বরখাস্ত করেছে গত মৌসুমের বুন্দেসলিগা রানার্সআপ বায়ার লেভারকুজেন।

শনিবার বুন্দেসলিগায় লেভারকুজেনের ভয়ের কারণ হয়ে দাঁড়ায় ব্রেমেন। প্রতিপক্ষের ১০ জন নিয়ে খেলতে থাকা ওয়ের্ডার ব্রেমেনের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকেও ৩-৩ গোলের ড্র—এই লজ্জাজনক ফলাফলের পরই টেন হাগের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। এর আগে প্রথম ম্যাচেই হফেনহাইমের কাছে হেরেছিল লেভারকুজেন। ফলে দুই ম্যাচে একটিও জয় না পাওয়ায় ধৈর্য হারায় ক্লাব কর্তৃপক্ষ।

অফিসিয়াল বিবৃতিতে ক্লাব জানায়—“বায়ার ০৪ লেভারকুজেন অবিলম্বে প্রধান কোচ এরিক টেন হাগের সঙ্গে পথ আলাদা করছে। আপাতত সহকারী কোচিং স্টাফই দল সামলাবে।”

সোমবার সকালে টেন হাগকে বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়। এর ফলে দলের অনুশীলন সেশনও পিছিয়ে যায়।

টেন হাগ মৌসুম শুরু করেছিলেন জার্মান কাপের (ডিএফবি পোকাল) প্রথম রাউন্ডে ৪-০ গোলের জয় দিয়ে। কিন্তু লিগে পা দিতেই একের পর এক ব্যর্থতা তাঁকে চাপে ফেলে দেয়। এর আগেই লেভারকুজেন বড় ধরনের স্কোয়াড পরিবর্তনের মধ্য দিয়ে গেছে—দলের পাঁচ গুরুত্বপূর্ণ খেলোয়াড় ফ্লোরিয়ান ভার্টজ, জেরেমি ফ্রিমপং, গ্রানিত জাকা, লুকাস হ্রাডেস্কি ও জোনাথন তাহ চলে গেছেন। নতুন করে গড়া দলে তাল মেলাতে পারেননি ডাচ কোচ।

এখন আন্তর্জাতিক বিরতির ফাঁকেই নতুন কোচ খুঁজবে লেভারকুজেন। বিরতির পর তাদের লিগ ম্যাচ ১২ সেপ্টেম্বর, প্রতিপক্ষ আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট। প্রশ্ন রয়ে গেল—অ্যালোনসোর বিদায়ের পর যাকে বড় ভরসা ভেবেছিল লেভারকুজেন, সেই টেন হাগ মাত্র দুই ম্যাচেই কেন ব্যর্থ হলেন? আর কোথায় গিয়ে দাঁড়াবে এই জার্মান ক্লাবের ভবিষ্যৎ?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১০

আজকের নামাজের সময়সূচি

১১

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১২

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৩

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৪

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৫

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৬

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৭

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৮

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৯

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

২০
X