বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ

আমেরিকায় নিহতদের জন্য ‘শহীদ স্মরণে’ কনসার্ট

যুক্তরাষ্ট্রে শহীদ স্মরণে কনসার্ট করছেন প্রবাসী শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রে শহীদ স্মরণে কনসার্ট করছেন প্রবাসী শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশ এখন উত্তাল। বিদেশের মাটিতেও দেশের এ আন্দোলনের খবর রাখছেন অনেকে। তাদের সমর্থনে পোস্ট দিচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের জন্য কনসার্টের আয়োজন করেছে আমেরিকার জর্জিয়া রাজ্যের আটলান্টা শহরে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থীরা। যার প্রচারণা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়ে গেছে।

এটি আর্থিক তহবিল সংগ্রহের কনসার্ট। যার শিরোনাম দেওয়া হয়েছে ‘শহীদ স্মরণে’। একটি পোস্টার শেয়ার দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ভেন্টএক্সআউট।

দেবাশীষ চক্রবর্তীর আঁকা পোস্টারটি শেয়ার করে ছবিতে লেখা হয়েছে, ‌‘কনসার্টের সব আয় সরাসরি বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের সময় মারা যাওয়া শিক্ষার্থীদের পরিবারকে দেওয়া হবে। এ আয়োজন বা আয়োজকদের মধ্যে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। বাই দ্য স্টুডেন্টস, ফর দ্য স্টুডেন্টস।’

কনসার্টটি আগামী ১৮ আগস্ট দুপুর ১টায় জর্জিয়ার লিলবার্ন শহরের মিউজিক অন মেইন স্ট্রিটে অনুষ্ঠিত হবে বলেও নিশ্চিত করা হয়।

পরবর্তীতে এই পোস্টার দেশের বেশকিছু ব্যান্ডের পেজ থেকেও শেয়ার করা হয়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১০

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১১

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১২

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৩

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৪

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৫

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৬

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৭

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৮

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৯

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

২০
X