বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৯ এএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৪ এএম
অনলাইন সংস্করণ

সেই হাতি উদ্ধার, বন অধিদপ্তরকে ধন্যবাদ জানালেন অভিনেতা নিলয়

বাঁ থেকে অভিনেতা নিলয় আলমগীর ও নির্যাতনের শিকার হাতি। ছবি : সংগৃহীত
বাঁ থেকে অভিনেতা নিলয় আলমগীর ও নির্যাতনের শিকার হাতি। ছবি : সংগৃহীত

কুমিল্লায় নির্যাতনের শিকার সেই হাতিটি উদ্ধার করায় বন অধিদপ্তরকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা নিলয় আলমগীর। শনিবার (৩১ আগস্ট) রাত ৮টা ৪৬ মিনিটে নিজের ফেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ ধন্যবাদ জানান।

পোস্টে নিলয় লিখেছেন, ‘এইভাবে সবাই আওয়াজ তুললে পশু নির্যাতন বন্ধ হবে। বন অধিদপ্তরকে ধন্যবাদ।’ পোস্টের সঙ্গে অভিনেতা নিলয় একটি ভিডিও জুড়ে দিয়েছেন। যেখানে দেখা যায়, হাতিটিকে উদ্ধারের পর গোসল করানো হচ্ছে।

এদিকে, নিলয়ের এই পোস্টে কমেন্ট করেছেন অনেক প্রাণীপ্রেমী। প্রবীর কুমার সরকার নামে একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, প্রাণীর প্রতি অন্যায় বন্ধে আপনারও অনেক ভূমিকা আছে। আপনি নিয়মিত পোস্ট দেওয়ার ফলে সচেতনতা অনেক বেড়েছে।

অপর এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ওইদিন দেখেছিলাম হাতির উপর নির্যাতনে প্রতিবাদ জানাতে। আজকে এই হাতিটিকে এত সুন্দর দেখতে পারে খুবই ভাল লাগছে।

প্রসঙ্গত, কুমিল্লার দাউদকান্দিতে একটি হাতিকে নির্মমভাবে পেটানো হচ্ছে, সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিষয়টি মন্ত্রণালয়ের উপদেষ্টার নজরে আসলে তিনি হাতিটিকে জরুরিভিত্তিতে উদ্ধারের জন্য নির্দেশ দেন। উপদেষ্টার নির্দেশনার পর বন বিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, কুমিল্লা বন বিভাগ ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় গত বৃহস্পতিবার (২৬ আগস্ট) হাতিটিকে উদ্ধার করা হয়। পরে প্রাথমিক স্বাস্থ্যপরীক্ষা শেষে হাতিটিকে গাজীপুর সাফারি পার্কে পাঠানো হয়েছে। এ ঘটনায় হাতিটিকে নির্যাতনে অভিযুক্ত মাহুতকেও আটক করা হয়েছে। এ ছাড়া হাতির মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

এদিকে বন বিভাগের অভিযানে শনিবার (৩১ আগস্ট) দুপুরে নারায়ণঞ্জের হাউজিং প্রকল্প এলাকা থেকে আরও একটি নির্যাতিত হাতি উদ্ধার করেছে বন বিভাগ। সেই সঙ্গে এই হাতিকে দিয়ে চাঁদা তোলার অভিযোগে চাঁদাবাজ মাহুতকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত এই হাতিটিকেও গাজীপুর সাফারি পার্কে নেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেব: রাকসু ভিপি

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

১০

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১২

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১৩

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৪

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৫

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৬

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৭

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৮

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৯

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

২০
X