বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ০৩:১১ পিএম
অনলাইন সংস্করণ

দেশের ফুটবল নিয়ে কাজ করবেন নেমেসিসের জোহাদ

জোহাদ রেজা চৌধুরী। ছবি : সংগৃহীত
জোহাদ রেজা চৌধুরী। ছবি : সংগৃহীত

দেশের জনপ্রিয় রক ব্যান্ড নেমেসিস। দলটির প্রতিষ্ঠাকালীন সদস্য ও ভোকাল জোহাদ রেজা চৌধুরী এবার দেশের ফুটবল নিয়ে কাজ করবেন। আনুষ্ঠানিকভাবে তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মার্কেটিং কমিটির সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন। বিষয়টি এই ব্যান্ড তারকা নিজেই নিশ্চিত করেছেন।

বাফুফের মার্কেটিং কমিটিতে জোহাদের অন্তর্ভুক্তি দেশের ফুটবলের সৃজনশীলতা, জনসংযোগ দক্ষতা এবং জনপ্রিয়তা নতুন মাত্রায় নিয়ে যেতে সহায়তা করবে। যা নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি।

জোহাদ একজন ফুটবল ভক্ত। নিয়মিত খবর রাখেন ক্লাব ফুটবলের। তিনি ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের একজন বড় ভক্ত। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়ও তিনি। সবকিছু মিলিয়ে দেশের ফুটবলে তার যুক্ত হওয়া নতুন কিছুর সম্ভাবনা দেখাচ্ছে।

এদিকে বর্তমানে নেমেসিস ব্যান্ডের স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন জোহাদ। এ মাসে তাদের একটি কনসার্টও হয়েছে। সামনে আসছে তাদের নতুন গান নিয়েও। সবকিছু মিলিয়ে ব্যস্ত সময় পার করছে ব্যান্ডটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষকদের সাক্ষাৎ, কৃতজ্ঞতা প্রকাশ

ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত ‘ইউরোবাইক’-এ বাংলাদেশের অংশগ্রহণ

ইরানের মধ্যে ‘নতুন শক্তি’ তৈরি হয়েছে: সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

স্বাস্থ্য বাজেটে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ

ব্যক্তিগত ও দলীয় বিতর্কের মঞ্চে পরিণত হয়েছে সংসদ : গাজী আতাউর

সাড়ে ৬ ঘণ্টা পর তিন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ফেভারিটের মর্যাদা হারিয়েছে ব্রাজিল: রোনালদো

উত্তরা ক্লাবে ইবিয়ান ক্লাবের মতবিনিময়

স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪

জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজন আটক

১০

সড়কে ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ

১১

আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের ওপর হামলা-অগ্নিসংযোগ

১২

‘সোনালী অতীত, আলোকিত আগামী’ শীর্ষক স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

১৪

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন

১৫

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ফ্যান জোনে বন্দুক হামলায় নিহত ১

১৬

ট্রলারসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৭

হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার

১৮

বৈশ্বিক অপরাধ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ

১৯

সংকট পেরিয়ে আঞ্চলিক হাব হওয়ার পথে চট্টগ্রাম বন্দর

২০
X