তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ০৫:০৪ পিএম
অনলাইন সংস্করণ

কাজান যাবে ‘মাস্তুল’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামানের ‘মাস্তুল’ সিনেমাটি রাশিয়ার কাজান চলচ্চিত্র উৎসবের ২১তম আসরে জায়গা করে নিয়েছে। কাজানের বিশেষ বিভাগে নির্বাচিত হয়েছে এটি। বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্মাতা নিজেই জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাশিয়ার মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মাস্তুল’ প্রদর্শীত হওয়ার পর বিভিন্ন উৎসব থেকেই সিনেমাটি দেখানোর আমন্ত্রণ যানানো হচ্ছে। গেল মাসেই রাশিয়ার চেবক্সারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত ও প্রশংসিত হয় সিনেমাটি। এবার কাজান থেকে এলো আমন্ত্রণ, নিঃসন্দেহে এটা পুরো ‘মাস্তুল’ টিমের জন্যই বিশেষ অনুপ্রেরণা বলে জানান তিনি।

তবে কাজানের মূল প্রতিযোগিতা বিভাগে নয়, বিশেষ বিভাগে নির্বাচিত হয়েছে ‘মাস্তুল’। কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২১তম উৎসবে ‘রাশিয়া-ইসলামিক ওয়ার্ল্ড’ বিশেষ প্রোগ্রামে প্রতিযোগিতার বাইরে থেকে ১০টি চলচ্চিত্র নির্বাচন করেছে। যেখানে মানবতাবাদ ও সহমর্মিতাকে প্রাধান্য দেওয়া হয়েছে।

সহিংসতা ও নিষ্ঠুরতা এড়িয়ে বাছাই করা এই চলচ্চিত্রগুলো এসেছে ওই সব দেশ থেকে, যারা স্ট্র্যাটেজিক ভিশন গ্রুপের অন্তর্ভুক্ত।

বাংলাদেশ ছাড়াও এবারের নির্বাচিত দেশগুলোর মধ্যে আছে রাশিয়া, কাজাখস্তান, ইরান, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, সৌদি আরব, কিরগিজস্তান এবং উজবেকিস্তান-তুর্কমেনিস্তানের যৌথ প্রযোজনার ছবি।

এছাড়া শুধু কাজান নয়, আগামী সেপ্টেম্বরে স্পেনে অনুষ্ঠেয় ইমাজিনইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর ‘সেরা মানবিক সিনেমার জন্য মনোনয়ন পেয়েছে ‘মাস্তুল’।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

‘জনা নায়াগান’ দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১০

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১১

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১২

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১৩

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

১৪

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

১৫

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

১৬

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

১৭

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

১৮

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

১৯

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

২০
X