বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

জাপানি অভিনেত্রীর মৃতদেহ উদ্ধার

অভিনেত্রী নাগিকো তোনো। ছবি : সংগৃহীত
অভিনেত্রী নাগিকো তোনো। ছবি : সংগৃহীত

জাপানের জনপ্রিয় অভিনেত্রী নাগিকো তোনোর মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার পরিবার। বৃহস্পতিবার (১৭ জুলাই) এক বিবৃতিতে তারা জানান, কয়েক দিন আগে টোকিওর তোশিমা ওয়ার্ডে নিজ অ্যাপার্টমেন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তোনোর বয়স ছিল ৪৫ বছর।

পুলিশ জানিয়েছে, গত ৩ জুলাই টোকিওর অ্যাপার্টমেন্ট থেকেই ওই মরদেহ উদ্ধার করা হয়। ডিএনএ পরীক্ষার পর ১৭ জুলাই নিশ্চিত হওয়া যায় যে, মৃতদেহটি নাগিকো তোনোর। অ্যাপার্টমেন্টের ভেতরে কোনো ভাঙচুর বা বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তাই পুলিশ ধারণা করছে ঘটনায় কোনো অপরাধ জড়িত নেই। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো অজানা।

শিশু শিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করা তোনো ১৯৯৯ সালে এনএইচকের জনপ্রিয় নাটক ‘সুজুরান’-এ নায়িকা চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান। এরপর তিনি দুই ঘণ্টার নাটক, বিনোদনমূলক অনুষ্ঠান, সিনেমা ও মঞ্চনাটকে নিয়মিত কাজ করেছেন।

নাগিকো তোনোর অকাল মৃত্যুতে জাপানি বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে। ভক্ত ও সহকর্মীরা সামাজিক মাধ্যমে তাকে স্মরণ করছেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১১

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

১২

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

১৩

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

১৪

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

১৫

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

১৬

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

১৭

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১৮

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১৯

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

২০
X