বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ১২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

হেভি মেটাল আইকন ওজি অসবর্ন আর নেই

ওজি অসবর্ন । ছবি : সংগৃহীত
ওজি অসবর্ন । ছবি : সংগৃহীত

হেভি মেটাল আইকন ওজি অসবর্ন আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। ব্ল্যাক সাবাথ ব্যান্ডের প্রাক্তন এই সদস্য মঙ্গলবার (২২ জুলাই) শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর মাত্র কয়েক সপ্তাহ আগে তিনি বার্মিংহামের ভিলা পার্কে তার সাবেক ব্যান্ড ব্ল্যাক সাবাথের সঙ্গে শেষবারের মতো পারফর্ম করেছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমে অসবর্ন পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতিতে দেওয়া হয়েছে।

যেখানে উল্লেখ করা হয়, গভীর শোকের সঙ্গে আমরা জানাচ্ছি যে, আমাদের প্রিয় ওজি অসবর্ন আজ সকালে মৃত্যুবরণ করেছেন। তিনি পরিবারের সদস্যদের ঘিরে ভালোবাসায় ছিলেন। আমরা সবাইকে অনুরোধ করছি এই সময়ে আমাদের পরিবারের গোপনীয়তা সম্মান করুন। ওজি এ বছরের শুরুতে জানিয়ে ছিলেন যে, তিনি হাঁটতে পারছেন না, দীর্ঘদিন ধরে পারকিনসনের রোগে ভুগছিলেন তিনি।

তবুও, তিনি এই মাসের শুরুতে তার ব্যান্ডমেট গিজার বাটলার, টনি আইওমি ও বিল ওয়ার্ডের সঙ্গে নিজেদের শেষ শোতে পারফর্ম করতে সক্ষম হন।

ওজির জন্ম ১৯৪৮ সালে বার্মিংহামে, তার আসল নাম ছিল জন মাইকেল অসবর্ন। মৃত্যুর আগে তিনি তার স্ত্রী শ্যারন ও পাঁচ সন্তান জেসিকা, লুইস, অ্যামি, কেলি ও জ্যাককে রেখে গেছেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X