বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ০১:২৭ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৫, ০৪:০২ পিএম
অনলাইন সংস্করণ

হারলেন মা মাহেরীন, জিতলেন মাহেরীন ম‍্যাডাম: আসিফ আকবর

মাহেরীন চৌধুরী ও আসিফ আকবর । ছবি : সংগৃহীত
মাহেরীন চৌধুরী ও আসিফ আকবর । ছবি : সংগৃহীত

ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্তের ভয়াবহ ঘটনায় শিক্ষিকা মাহেরীন চৌধুরী নিজের প্রাণ দিয়ে অন্তত ২০ শিক্ষার্থীর জীবন বাঁচিয়েছেন। মৃত্যুর মুখে দাঁড়িয়েও পিছু হটেননি তিনি, এমনকি একচুলও সরেননি নিজের দায়িত্ব থেকে। তার এই আত্মত্যাগে কেঁপে উঠেছে গোটা দেশ। চারদিকে যখন ধোঁয়া আর আতঙ্ক, তখন সন্তানসম শিক্ষার্থীদের বাঁচাতে এগিয়ে গিয়ে নিজেই হারিয়ে গেলেন না-ফেরার দেশে। মাহেরীন চৌধুরীর এই বীরত্বপূর্ণ মৃত্যুতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আবেগঘনভাবে শোক প্রকাশ করেছেন সংগীতশিল্পী আসিফ আকবর।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে আসিফ লিখেছেন, ‘দৌড়াও, ভয় পেও না আমি আছি। প্রয়াত শিক্ষিকা মাহেরীন চৌধুরী নিজের দুই সন্তানের মায়া, নিজের ছাত্রছাত্রীদের জন‍্যও অমোঘ মায়া। হেরে গেলেন মা মাহেরীন, জিতে গেলেন শিক্ষিকা মাহেরীন ম‍্যাডাম। জিতিয়ে গেলেন শিক্ষকতার মতো মহান পেশাকে।’ তিনি আরও লিখেছেন, অনিয়মের দেশে মাইলস্টোন ট্র্যাজেডির চেয়ে আরও ভয়াবহ অনেক কিছুই চলে আসবে সামনে, আমাদের নিয়তি এমনই। ভবিষ‍্যতের আলো বাঁচিয়ে রাখার চেষ্টায় নিজেই পরপারে চলে গেলেন ম‍্যাডাম মাহেরীন চৌধুরী।’

তার ভাষায়, ‘নিয়তির নিষ্ঠুরতাকে ব‍্যতিক্রম প্রমাণ করে মা, বাবা, শিক্ষক এই তিন-এ কোনো পার্থক‍্য রাখতে দেননি দ‍্য সিক্রেট সুপারস্টার ম‍্যাম মাহেরীন। বিনম্র শ্রদ্ধা, শোক পরিণত হোক শক্তিতে। আকস্মিক ঝড়ে ঝরে যাওয়া সব ফুলগুলো প্রস্ফুটিত হোক জান্নাতের বাগানে, আমিন।’

প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণরত যুদ্ধ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সে সময় সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুলশিক্ষার্থী ছিল। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১০

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

১১

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

১২

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

১৩

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

১৪

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

১৫

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

১৬

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১৭

শোকেরও ছুটি নেই

১৮

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১৯

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

২০
X