বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

‘এআই’ বিড়ম্বনা নিয়ে যা বললেন সাদিয়া আয়মান

সাদিয়া আয়মান । ছবি : সংগৃহীত
সাদিয়া আয়মান । ছবি : সংগৃহীত

সাম্প্রতিক সময়ে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার। তবে এই উন্নয়ন এখন যেন ভয়াবহ এক বিপদের নাম। তারকাদের অবয়ব নকল করে ছড়িয়ে দেওয়া হচ্ছে আপত্তিকর ছবি ও ভিডিও। আর সেই ফাঁদে পড়ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে মিডিয়া জগতের বড় বড় নাম। মিথ্যা পরিচয়ে তৈরি এসব কনটেন্ট ছড়িয়ে পড়ছে মুহূর্তেই, সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হচ্ছে বিভ্রান্তি ও বদনামের ঝড়। আর এই অন্যায়ের বিরুদ্ধে এবার সরব হলেন দেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান।

মঙ্গলবার (২৯ জুলাই) নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছেন এ অভিনেত্রী। সেখানে তিনি লিখেছেন, ‘কিছু কিছু পেজ আছে, যারা সেলিব্রিটিদের এআই (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) দিয়ে এডিট করা ছবি বানায়। আমার মনে হয়, ওরা আমার ছবি বানিয়ে ছড়াতে আরও বেশি মজা পায়। হ্যাঁ, তারা সম্ভবত এটা থেকে আয় করে। এটাই তাদের রুটি-রুজি হতে পারে। কিন্তু এতে ওদের নিচু মানসিকতার আর সস্তা মনভাবটাই বেশি ফুটে ওঠে।’

তিনি আরও লিখেছেন, কিন্তু যেটা সবচেয়ে আশ্চর্যের, ২০২৫ সালেও মানুষ কীভাবে এখনো ‘এআই’ চিনতে পারে না বা বোঝে না! তারা ওই ভুয়া ছবি বা ভিডিওতে গিয়ে আসল ভেবে মন্তব্য করে! আরে ভাই-বোনেরা, এখন তো সময় হয়েছে একটু সচেতন হওয়ার! এসব ‘এআই এডিটেড ছবি ও ভিডিও’-কে সত্যি ভেবে বিশ্বাস করবেন না, আল্লাহর দোহাই লাগে!

এরপর ভক্তদের অনুরোধ জানিয়ে সাদিয়া আরও লিখেছেন, আমার দর্শক ও অনুসারীদের প্রতি ছোট্ট একটা অনুরোধ- যদি কখনো এমন কোনো ছবি বা ভিডিও চোখে পড়ে, তাহলে পোস্ট এবং পেইজটা রিপোর্ট করুন এবং সরাসরি ব্লক করে দিন। আমি অবশ্যই এই বিষয়টি সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের হাতে তুলে দেব। এরপর ওনারাই বিষয়টা সামলাবেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১০

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১১

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১২

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

১৩

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

১৪

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

১৫

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

১৬

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১৭

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১৮

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

১৯

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০
X