কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪২ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

মৃত্যুর আগে ঠিক কী ঘটেছিল জুবিনের সঙ্গে? জানালেন স্ত্রী গরিমা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সিঙ্গাপুরে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গার্গ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মৃত্যু হয় তার। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, উত্তর-পূর্ব ভারতের সংস্কৃতি তুলে ধরার উদ্দেশ্যে তিন দিনব্যাপী ‘নর্থ ইস্ট ফেস্টিভ্যালে’ যোগ দিতে সিঙ্গাপুরে যান জুবিন। এই উৎসবের সাংস্কৃতিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন তিনি। এই মাঝে পরপারে পাড়ি জমালেন জুবিন।

এদিকে জনপ্রিয় এই গায়কের মৃত্যুর বিভিন্ন ধরনের তথ্য শোনা যাচ্ছে। কেউ কেউ দাবি করছেন, স্কুবা ডাইভিং করতে গিয়ে চরম দুর্ঘটনার শিকার তিনি। আবার কেউ বলছেন, সাঁতার কাটতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তার। এমন নানান ত্বত্ত্বের মাঝেই শোকের মাঝেই গায়কের মৃত্যুর আসল কারণ জানালেন স্ত্রী ।

টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে আলাপকালে স্কুবা ডাইভিং ‘ত্বত্ত্ব’ উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘জুবিন সাত-আটজনের সঙ্গে ইয়টে করে ওই দ্বীপে গিয়েছিল। তার সঙ্গে ড্রামার শেখর ছিল, সিদ্ধার্থ ছিল। একসঙ্গে সাঁতার কেটে ওরা ইয়টে ফিরেও আসে। সবাই লাইফ জ্যাকেট পরেছিল। কিন্তু জুবিন আবারও সাঁতার কাটতে গিয়েছিল। সেই সময়েই সিজার অ্যাটাক (মৃগী) হয় তার। এর আগেও একাধিকবার মৃগীতে আক্রান্ত হয়েছিল জুবিন। তবে প্রতিবারই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। কিন্তু এবার আর ফাঁকি দিতে পারল না! জুবিনের অস্বাভাবিকতা দেখে ওর বন্ধুরা ওকে উদ্ধার করে আনে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দুঘণ্টা ভর্তিও ছিল ও।’

২০০২ সালে জুবিনের সঙ্গে বিয়ে হয় গরিমা সাইকিয়ার। গরিমা নিজেও আসামীয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিখ্যাত পোশাকশিল্পী, লেখিকা তথা প্রযোজক। একাধিক আসামীয়া সিনেমা প্রযোজনা করেছেন তিনি। তবে স্বামীর জনপ্রিয়তার প্রভাব নিজের ওপর পড়তে দেননি। মন-প্রাণ ঢেলে নিজের ক্যারিয়ার সাজিয়েছেন।

শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা যায়, স্বজন-বন্ধুবান্ধবরা গরিমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন, তবে কিছুতেই তাকে শান্ত করা যাচ্ছে না। মালিকের মৃত্যুর প্রভাব পড়েছে জুবিনের প্রিয় পোষ্য কুকুরের মধ্যেও। খাওয়াদাওয়া বন্ধ করে দিয়েছে কুকুরটি।

কালবেলা/এমএসকেএম/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X