বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৫ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

দেখে নিন শবনম ফারিয়ার বিয়ের ১৩ ছবি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অবশেষে বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাদ আসর দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ফারিয়া নিজেই। তিনি জানান, ঢাকার মাদানী অ্যাভিনিউয়ে অবস্থিত একটি মসজিদে তাদের বিয়ে সম্পন্ন হয়।

এরই মধ্যে ফারিয়া-তানজিমের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভেসে বেড়াচ্ছে। বন্ধু-বান্ধব ছাড়াও অভিনেত্রীর বিয়ের বেশকিছু ছবি শেয়ার করেছে ড্রিম উইভার।

চলুন, দেখে নিই ফারিয়া-তানজিমের বিয়ের ১৫টি সেরা ছবি—

ফারিয়ার বর তানজিম তৈয়ব রাজশাহীর ছেলে। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি। বর্তমানে বর্তমানে বাংলাদেশের একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।

ফারিয়ার ভাষায়, একেবারেই হঠাৎ সিদ্ধান্ত সীমিত উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তাঁরা। বিয়ের আনুষ্ঠানিকতা সেরে মসজিদে উপস্থিত সবাইকে অভিনেত্রী বাদাম ও খেজুর খাইয়েছেন।

শবনম ফারিয়া ক্যারিয়ার শুরু করেছিলেন মডেল হিসেবে। এরপর পা রাখেন ছোট পর্দায়। ২০১৩ সালে তিনি অল টাইম দৌড়ের উপর নাটকে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেন।

ফারিয়া ২০১৮ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন হারুনুর রশীদ অপুকে। আনুষ্ঠানিক বিয়ের ঠিক ১ বছর ৯ মাসের মাথায় বিচ্ছেদ ঘটে তাদের।

ফারিয়া ১৯৯০ সালের ৬ জানুয়ারি সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস চাঁদপুরে।

শবনমের বাবা পেশায় একজন ডাক্তার এবং মা গৃহিণী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X