বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:২১ পিএম
অনলাইন সংস্করণ

সামাজিক মাধ্যমে কটাক্ষের শিকার জুবিন গার্গের স্ত্রী

সামাজিক মাধ্যমে কটাক্ষের শিকার জুবিন গার্গের স্ত্রী। ছবি : সংগৃহীত
সামাজিক মাধ্যমে কটাক্ষের শিকার জুবিন গার্গের স্ত্রী। ছবি : সংগৃহীত

জুবিন গার্গের মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে নানা ধোঁয়াশা। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময় সংগীতশিল্পী পানিতে ডুবে মারা যান। তিনি সেখানে গিয়েছিলেন ‘নর্থ-ইস্ট ফেস্টিভ্যাল’-এ গান গাইতে। জুবিনের মৃত্যুর পর ওই অনুষ্ঠানের আয়োজক শ্যামকানু মহন্ত ও গায়কের ব্যক্তিগত সহকারী সিদ্ধার্থ শর্মা-এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

এরপর জুবিনের স্ত্রী গরিমা শইকীয়া আবেদন জানান, সহকারী সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে করা অভিযোগ তুলে নেওয়ার। সেই সময় থেকে সামাজিক মাধ্যমে তিনি কটাক্ষের শিকার হচ্ছেন।

জুবিন ‘নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল’-এ যোগ দিতে সেখানে গিয়েছিলেন। মৃত্যুর দুই দিন পর গরিমা একটি ভিডিও পোস্ট করে অনুরোধ করেন, ‘জুবিনের শেষযাত্রায় দয়া করে সিদ্ধার্থকে শামিল হতে দিন। সিদ্ধার্থের ব্যাপারে কেউ খারাপ কিছু ভাববেন না। ওকে জুবিন নিজের ভাইয়ের মতো দেখত। ভবিষ্যতে আমার সিদ্ধার্থের সাহায্যের প্রয়োজন পড়বে। ওকে ছাড়া আমি এই পরিস্থিতি সামলে উঠতে পারব না।’

তবে সামাজিক মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন, কেন শোকাহত স্ত্রী এমন মুহূর্তে ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর নিয়ে মন্তব্য করছেন।

এরপরই কিছু ভক্ত মন্তব্য করেন, ‘দুদিন আগে স্বামী মারা গেলেন, অথচ তিনি শোক প্রকাশ না করে সামাজিক মাধ্যমে এসে অভিযুক্তদের নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছেন। অবশ্যই কিছু রহস্য রয়েছে।’

অনেকেই দাবি করেছেন, জুবিনকে নিরাপদে রাখতে ব্যর্থ হওয়ার দায়িত্ব ছিল গরিমারই। তারপর তাকে নিয়ে মন্তব্য করে আরেক ভক্ত লিখেছেন, ‘স্ত্রী হিসেবে গরিমাকে জুবিনকে যথাযথভাবে নিরাপদ রাখা উচিত ছিল। স্বামী অসুস্থ থাকলে তার সঙ্গে একজন নার্সকে পাঠানো হতো।’ এ ছাড়া কিছু ভক্তের ধারণা, ব্যক্তিগত সহকারী সিদ্ধার্থ চাপ দিয়ে গরিমাকে ভিডিওটি পোস্ট করতে বাধ্য করেছিলেন।

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গকে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অশ্রুসিক্ত পরিবেশে সম্পন্ন হয় তার অন্ত্যেষ্টিক্রিয়া। প্রিয় গায়কের মৃতদেহের পাশে বসে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী গরিমা। অগণিত ভক্তের উপস্থিতিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয় আসামের এই শিল্পীর।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X