কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে সিএসই ডে ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ‘সিএসই ডে’, সেমিনার ও চতুর্থ এবং পঞ্চম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে রাজধানীর মহাখালী ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান। সিএসই বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. হাকিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর এইচটিএম কাদের নেওয়াজ এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মো. আবুল কাশেম।

উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা আইএসইউ পরিবারের স্থায়ী সদস্য। তোমাদের অর্জিত জ্ঞান ও দক্ষতা ভবিষ্যতের আইএসইউর মান নির্ধারণ করবে। যোগাযোগ, উৎপাদন ব্যবস্থা থেকে শুরু করে প্রযুক্তির প্রতিটি ক্ষেত্রেই কম্পিউটার সায়েন্সের ভূমিকা এখন অপরিহার্য। তোমরা এমন একটি বিষয়ে পড়ছ, যার চাহিদা শুধু দেশে নয়, বিশ্বব্যাপী রয়েছে। তাই দেশের উন্নয়নে তোমাদের অবদান রাখতেই হবে।

প্রফেসর এইচটিএম কাদের নেওয়াজ বলেন, সিএসই বিভাগের শিক্ষার্থীরা দেশের সবচেয়ে মেধাবী তরুণদের একটি অংশ। মেধা বিকাশ শুধু পাঠ্যসূচির মধ্যে সীমাবদ্ধ নয়, নিয়মিত গবেষণা, প্রোগ্রামিং প্রতিযোগিতা ও উদ্ভাবনী প্রজেক্টের মাধ্যমে নিজেদের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। তোমরাই চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশের নেতৃত্ব দিতে পারবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিকসহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী আয়োজনের পরিসমাপ্তি ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৯৭১ : একটি গ্রামের গল্প

১০

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

১১

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

১২

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৩

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

১৪

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

১৫

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

১৬

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

১৭

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

১৮

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

১৯

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

২০
X