কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ০৬:৩৮ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

পূজায় রঞ্জন ও শুভমিতা'র রোমান্টিক গান ‘মন জড়ায় কথায় কথায়’

কণ্ঠশিল্পী শুভমিতা ব্যানার্জী ও রঞ্জন চৌধুরী। সৌজন্য ছবি
কণ্ঠশিল্পী শুভমিতা ব্যানার্জী ও রঞ্জন চৌধুরী। সৌজন্য ছবি

এবারের পূজা উপলক্ষে ওপার বাংলার নন্দিত কণ্ঠশিল্পী শুভমিতা ব্যানার্জী এবং এপার বাংলার শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী রঞ্জন চৌধুরীর রোমান্টিক দ্বৈত গান ‘মন জড়ায় কথায় কথায়’ প্রকাশিত হয়েছে।

নন্দিত গীতিকবি লিটন অধিকারী রিন্টু’র কথায় এবং রঞ্জন চৌধুরী’র সুরে গানটির সংগীতায়োজন করেছেন এই প্রজন্মের প্রতিভাবান সব্যসাচী রনি। গানটিতে এপার বাংলা এবং ওপার বাংলার মোট ৮ জন জনপ্রিয় গুণী যন্ত্রশিল্পীরা বাজিয়েছেন।

গানটির সব কার্যক্রম কলকাতার গান বাজনা স্টুডিও ও স্টুডিও এসসি কমিউনিকেশন এবং বাংলাদেশের চট্টগ্রামের কে এস ডিজিটাল স্টুডিওতে সম্পন্ন করা হয়। শুভমিতা এবং রঞ্জনের এটি তৃতীয় দ্বৈত গান।

গানটি সম্পর্কে রঞ্জন বলেন, গানের সুর এবং বাণী নির্বাচনে অনেক সময় নিয়েছি। তাই প্রায় এক বছর লেগে গেল নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে আসতে। এর আগে ‘বলো তো তুমি’ এবং ‘আকাশ তলে তুমি আমি’ শুভমিতা ব্যানার্জীর সঙ্গে গাওয়া দুটি দ্বৈত গান। গান দুটি প্রকাশের পর এপার বাংলা ও ওপার বাংলার শ্রোতাদের অনেক প্রশংসা পেয়েছি যা আমাকে অনেক অনুপ্রাণিত করেছে। তাই এই গান করার সময় আরও বেশি মনোযোগী হয়েছি এবং সময়ও নিয়েছি অনেক বেশি। রোমান্টিক মেলোডিনির্ভর গানটির মিউজিক কম্পোজিশনে প্রায় ৫ মাস সময় লেগেছে। গানটিতে সন্তুর, সেতার, বাঁশি এবং হারমোনিকা ছাড়াও অন্যান্য একাউস্টিক বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়েছে।

গানটি গাওয়ার পর শুভমিতা বলেন, অনেক মেলোডিয়াস একটি গান গাইলাম, আমার খুব ভালো লেগেছে। আগের গান দুটির মতো এই গানটিও শ্রোতাদের মন জয় করবে বলে আমার বিশ্বাস। সবাইকে পুজোর শুভকামনা।

গীতিকবি লিটন অধিকারী রিন্টু শুভমিতা ও রঞ্জনের গাওয়া গানটি নিয়ে বলেন, সুস্থধারার সংগীতপিপাসুদের তৃষ্ণা মেটাবে এ গানটি। আশা করি, শ্রোতাদের ভালো লাগবে।

গানটির সার্বিক তত্ত্বাবধানে সাউন্ড রেকর্ডিস্ট কনক রাজবর এবং ভিডিও সম্পাদনে আছেন পাপ্পু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

১০

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

১১

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১২

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

১৩

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

১৪

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

১৫

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১৬

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১৭

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১৮

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৯

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

২০
X