বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ০৩:০২ পিএম
অনলাইন সংস্করণ

নীলা ও শানের কণ্ঠে ‘স্বপ্ন মনে জাগে’

শান ও নীলা। ছবি : সংগৃহীত
শান ও নীলা। ছবি : সংগৃহীত

নতুন গান নিয়ে হাজির হলেন নাজনীন নিজাম নীলা। ‘তুমি ভালোবাসার কথা বললে, স্বপ্ন মনে জাগে/তুমি পথের সাথী হয়ে চললে ভীষণ ভালো লাগে’ এমন কথায় গানটি লিখেছেন কবির বকুল। এ গানের সংগীত পরিচালনা করেছেন রাজা বশির; মিক্সড ও মাস্টারিং করেছেন গণেশ সুরভি। গানে নীলার সঙ্গে দ্বৈতকণ্ঠে গেয়েছেন ভারতের সংগীত তারকা শান্তনু মুখোপাধ্যায়। যিনি ‘শান’ সামেও পরিচিত।

গানটি নিয়ে বেশ উচ্ছ্বসিত বাংলাদেশি গায়িকা নীলা। তিনি বলেন, ‘শানের সঙ্গে গান করাটা স্বপ্নের মতো। তিনি এত জনপ্রিয় একজন গায়ক, যার ভক্ত উপমহাদেশজুড়ে ছড়িয়ে। আমি নিজেও তার ভক্ত। খুব ভালো লাগছে তার সঙ্গে দ্বৈতকণ্ঠ দিতে পেরে। কবির বকুল ভাই খুবই চমৎকার রোমান্টিক কথায় গানটি লিখেছেন। এর সুর ও সংগীতও হয়েছে মিষ্টি। আমার বিশ্বাস, এ গান বাংলা ভাষার শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।’

নীলার জন্য ভালোবাসা জানিয়ে শান বলেন, ‘নীলার গলা খুব মিষ্টি। ওর সঙ্গে দারুণ রোমান্টিক গানটি করে আরাম পেয়েছি। আমি আশাবাদী গানটি শ্রোতাদের মন জয় করবে।’

নীলা জানান, শান মিউজিকের ব্যানারে গানটি প্রকাশ হয়েছে। ফ্ল্যাশ ফরোয়ার্ড প্রডাকশন থেকে ভিডিওটি পরিচালনা করেছেনে উপহার বিশ্বাস। এর দৃশ্যায়ন করেছেন তুহিন।

শান মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ হওয়া গান চিত্রটিতে দুই শিল্পী শান ও নীলাকে দেখা যাবে। তাদের সঙ্গে মডেল হিসেবে আছেন কলকাতার দুই তারকা ঋষভ বসু ও উষশী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১০

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১১

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১২

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৪

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৬

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৭

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৮

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৯

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

২০
X