বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩, ০১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

রাহিতুলের গল্পের প্রশংসায় কলকাতার সোহিনী

রাহিতুল ইসলাম ও সোহিনী সরকার। ছবি : সংগৃহীত
রাহিতুল ইসলাম ও সোহিনী সরকার। ছবি : সংগৃহীত

বাংলাদেশি কথাসাহিত্যিক রাহিতুল ইসলামের লেখা উপন্যাস ‘অর্পা’ ও ‘কলসেন্টারের অপরাজিতা’র ভূয়সী প্রশংসা করেছেন পশ্চিম বাংলার অভিনেত্রী সোহিনী সরকার। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে সোহিনী তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি ভিডিও পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, “বাংলাদেশের কথাসাহিত্যিক রাহিতুল ইসলামের ‘অর্পা’ ও ‘কল সেন্টারের অপরাজিতা’ উপন্যাস দুটো ভীষণ অনুপ্রাণিত করেছে। মুগ্ধ হয়েছি!”

বাংলাদেশের খাবার, প্রকৃতিক সৌন্দর্য ও আতিথেয়তা মাঝেমধ্যেই মুগ্ধ হন কলকাতার অভিনয়শিল্পীরা। এবার এ দেশের লেখকের লেখাতেও মজলেন ওপারের অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ায় সোহিনীর দেওয়া রিভিউ ভিডিও পোস্টের বিষয়ে জানতে চাইলে লেখক রাহিতুল বলেন, “কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকারের প্রতি আমি কৃতজ্ঞ। ‘অর্পা’ ও ‘কল সেন্টারের অপরাজিতা’,’ উপন্যাসটি তার ভালো লেগেছে এবং ভিডিওর মাধ্যমে তিনি প্রতিক্রিয়া জানিয়েছেন। আমি সত্যিই আপ্লুত!”

তিনি আরও বলেন, রিভিউ ভিডিওটি সোহিনী সরকারকে নির্মাণ করে দিয়েছে প্রডাকশন হাউজ ফিলিং স্টেশন, তাদেরকেও ধন্যবাদ।

রাহিতুল ইসলামের প্রকাশিত বইয়ের সংখ্যা ১৫টি। তার উল্লেখযোগ্য উপন্যাস ‘অর্পা’, ‘কল সেন্টারের অপরাজিতা’, ‘চরের মাস্টার কম্পিউটার ইঞ্জিনিয়ার’, ‘হ্যালো ডাক্তার আপা’, ‘ভালোবাসার হাট-বাজার’ ‘বদলে দেওয়ার গান’, এবং ‘কেমন আছে ফ্রিল্যান্সার নাদিয়া’। ‘আউটসোর্সিং ও ভালোবাসার গল্প’ বইটি ফিলিপাইন থেকে ইংরেজি ভাষায় প্রকাশিত হয়েছে বলে জানা গেছে।

সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে ‘আউটসোর্সিং ও ভালোবাসার গল্প’ বইয়ের জন্য জাতীয় ফ্রিল্যান্সিং অ্যাওয়ার্ড (২০১৯) এবং ‘কল সেন্টারের অপরাজিতা’র জন্য এসবিএসপি সাহিত্য পুরস্কার (২০২১) পেয়েছেন তিনি। এ ছাড়াও স্মার্ট বাংলাদেশকে তুলে ধরার জন্য বদলে দেওয়ার গান উপন্যাসে পেয়েছেন ‘পজিটিভ ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ড (২০২৩)।

ইতোপূর্বে লেখক রাহিতুল ইসলামের লেখা বই ‘ভালোবাসার হাট-বাজার’ পড়ে মুগ্ধতা প্রকাশ করেছিলেন কলকাতার অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। ২০২১ সালে একটি রিভিউ ভিডিও পোস্ট করেছিলেন তিনিও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে পরিকল্পনা জানালেন মির্জা ফখরুল

রুশ সেনাদের প্রশিক্ষণ দিয়েছে ভিনদেশিরা, অভিযোগ প্রত্যাখ্যান চীনের

রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালের জন্য ৩০% ডিভিডেন্ড অনুমোদন

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, থমথমে পরিস্থিতি

১০

পুলিশের গাড়িবহরে হামলা, আহত ১০

১১

জানালেন সেতুমন্ত্রী / পদ্মা রেলসেতুর পিলারের মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, ‘বিষয়টি এমন নয়’

১২

শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

১৩

পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪

১৪

নদীবন্দরে সতর্কতা, বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৫

বৃদ্ধের বিবস্ত্র মরদেহ পড়েছিল পাহাড়ের চূড়ায়

১৬

মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের

১৭

গম আমদানি রেকর্ড উচ্চতায়, কমছে চাষের জমি

১৮

গ্যাস বিস্ফোরণে বাবা-মা-ভাইয়ের পর চলে গেল মিমও

১৯

কমলা নাকি কলা, রক্তে শর্করার জন্য কোনটি বেশি ভালো?

২০
X