কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৪, ০২:৫৮ এএম
আপডেট : ১২ জুন ২০২৪, ০৭:৩৮ এএম
অনলাইন সংস্করণ

কোকের বিজ্ঞাপন নিয়ে কাজল আরেফিনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

কাজল আরেফিন অমি। ছবি : সংগৃহীত
কাজল আরেফিন অমি। ছবি : সংগৃহীত

কোকাকোলা বিজ্ঞাপন নিয়ে এবার নির্মাতা কাজল আরেফিন অমিকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ‘Cyber community/সাইবার কমিউনিটি’। মঙ্গলবার (১১ জুন) প্রতিষ্ঠানটির ফেসবুক পেজের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।

সাইবার কমিউনিটির ফেসবুক স্ট্যাটাসে বলা হয় ‘বিজ্ঞাপন নিয়ে আপনি বলছেন এই বিষয়ে জানেন না ওকে সাময়িকভাবে মেনে নিলাম। জীবন বলল : পেশাগত দিক থেকে করেছে, ব্যক্তিগতভাবে সে কোকাকোলা বিষয়ে অবগত না। বিষয়টা এমন হলো- আমি গরুর মাংস খাই না, ঝোল খাই’। বিষয়টিতে জীবন এড়িয়ে গেলেও এটাকে সাজানো নাটক বলছে প্রতিষ্ঠানটি।

এ প্রেক্ষিতে নির্মাতা কাজল আরেফিনকে উদ্দেশ্য করে সাইবার কমিউনিটি জানায়, ঈদে তার নির্মিত যে নাটক ‘Female 4‘ আসছে, সেখানে যদি অভিনেতা জীবন, শিমুল প্রমুখকে দেখা যায় তাহলে কোনো প্ল্যাটফর্মে ’Female 4’ চলতে দেওয়া হবে না। শুধু তাই নয় সব জায়গা থেকে মুছে ফেলার ওপেন চ্যালেঞ্জ দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। আর এ বিষয়ে এদের সবাইকে নিয়ে ফেসবুক লাইভ করে সমাধান দেওয়ার ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয় অমিকে।

প্রসঙ্গত, ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত শুরুর পর থেকেই বিশ্বের বিভিন্ন দেশে কোমল পানীয় কোকাকোলা বয়কটের মুখে পড়ে। সম্প্রতি পণ্যটির একটি বিজ্ঞাপন প্রচারে আসার পরপরই এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে। সমালোচনার মুখে পড়েন নির্মাতা ও অভিনেতারাও।

বিজ্ঞাপনটি প্রচারের পর থেকে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ছিল উত্তাল। কোকাকোলার পাশাপাশি বিজ্ঞাপনের কলাকুশলীদের বয়কটের হুমকি দিয়েছেন নেটিজেনরা। এতে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করতে ফেসবুকে স্ট্যাটাস দেন কুশীলবরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১০

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১১

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১২

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৩

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৪

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৫

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৬

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৮

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৯

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

২০
X