বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ০১:৩৪ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ০১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

আবারও মা হচ্ছেন কোয়েল মল্লিক 

আবারও মা হচ্ছেন কোয়েল মল্লিক। ছবি: সংগৃহীত
আবারও মা হচ্ছেন কোয়েল মল্লিক। ছবি: সংগৃহীত

কলকাতার জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক আবারও মা হতে যাচ্ছেন। টালিউডের এই তারকা সুখবর দিয়েছেন নিজেই। সবকিছু ঠিক থাকলে কোয়েল ও নিসপাল দম্পতির দ্বিতীয় সন্তান পৃথিবীর আলো দেখবে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে কোয়েল মল্লিক ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। আর সেই ছবিতে দেখা যায়, মেট্রোরেলে পাশাপাশি সিটে বসে রয়েছেন কোয়েল ও নিসপাল। আর দুজনের সামনে দাঁড়ানো এ দম্পতির পুত্র কবীর।

ছবির ক্যাপশনে কোয়েল মল্লিক লিখেছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের পরিবার বড় হচ্ছে। খুব তাড়াতাড়ি কবীর (কোয়েলের ছেলে) বড় ভাই হতে চলেছে। আপনাদের ভালোবাসা আর আশীর্বাদ প্রয়োজন।’

এদিকে ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে ভক্ত-অনুরাগী ও সহকর্মীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন কোয়েল ও নিসপাল। নায়িকা নুসরাত জাহান লিখেছেন, ‘অভিনন্দন।’ নায়ক জিৎ লিখেছেন, ‘দারুণ। পরিবারের সবাইকে অভিনন্দন।’ শুভশ্রী গাঙ্গুলি লিখেছেন, ‘অভিনন্দন।’ ঋতুপর্ণা সেনগুপ্ত লিখেছেন, ‘অভিনন্দন। খুব আনন্দ হচ্ছে।’ এমন বহু মন্তব্যে ভরে গেছে কমেন্টস বক্স।

উল্লেখ্য, ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি প্রযোজক নিসপাল সিংয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কোয়েল মল্লিক। ২০২০ সালের ৫ মে অর্থাৎ বিয়ের সাত বছর পর এ দম্পতির সংসার আলো করে আসে পুত্র কবীর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

১০

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

১১

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১২

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

১৩

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

১৪

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

১৫

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

১৬

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

১৭

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

১৮

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

১৯

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

২০
X