বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ০৪:০৪ পিএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের ভিসা পেলেন না পরী মণি

চিত্রনায়িকা পরী মণি। ছবি : সংগৃহীত
চিত্রনায়িকা পরী মণি। ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার গ্ল্যামারাস অভিনেত্রী পরী মণি। ১৭ জানুয়ারি কলকাকাতা মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘ফেলুবক্সী’। এর মাধ্যমে টলিউডে নতুন অধ্যায় শুরু করেছেন এই নায়িকা। তবে মন ভালো না তার। যেতে পারছেন না সিনেমাটির প্রিমিয়ারে। ভিসা জটিলতায় থাকতে হচ্ছে তাকে দেশেই।

এ নিয়ে কালবেলার সঙ্গে আলাপকালে পরী বলেন, ‘মনটা খুবই খারাপ।ভারতে আমার প্রথম সিনেমা ‘ফেলুবক্সী’ কাল মুক্তি পাচ্ছে। এটি মুক্তি উপলক্ষে সেখানে যাওয়ার জন্য আমি আবেদন করি। কিন্ত ১৪ জানুয়ারি আমার ভিসা রিজেক্ট করে দেওয়া হয়। এখন মন খারাপ করে ঘরে বসে আছি। তবে আমি যাবো ইনশাআল্লাহ।’

ফেলুবক্সীতে লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন পরী। এ সিনেমায় পরীমণির বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেতা সোহম চক্রবর্তী। আরও আছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার।

দেবরাজ সিনহা পরিচালিত থ্রিলারধর্মী এ সিনেমার শুটিং হয়েছে গত বছরের এপ্রিলে। থ্রিলার ঘরানার এই ছবির নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সোহম চক্রবর্তীকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে হাসনাত আবদুল্লাহ / ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব

দুধ দিয়ে গোসল / ন্যায়বিচার না পেয়ে বিএনপি ছাড়লেন এক কর্মী  

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত যুবকের মৃত্যু 

টসে জিতে ব্যাটিং করছে বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের সময়ে এক বছরে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা : টিআইবি

গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদার / বাংলাদেশ-চীনের মধ্যে চারটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষর

চট্টগ্রামে সাংবাদিককে হুমকির অভিযোগে থানায় জিডি

ঢাকা দক্ষিণ ও উত্তরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে ৬ লাখ শিশু

নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসার আবেদন করবেন যেভাবে

সাক্ষীকে জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের অনুমতি মেলেনি

১০

রংপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

১১

টরন্টোতে ‘বাংলা মেইল কবি ইকবাল হাসান সাহিত্য পুরস্কার’ প্রবর্তন

১২

বিশ্বকাপে ম্যাচসেরার ভোট কারা দেন, কীভাবে দেন

১৩

নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান, আটক ১৪

১৪

লাইসেন্সবিহীন ওয়াকি-টকির বিরুদ্ধে অভিযান, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

১৫

হাইকোর্টে একদিনে ৩৪০৯ পুরোনো মামলা নিষ্পত্তি

১৬

দুর্নীতিকে প্রমোট করতেই সারোয়ার আলমকে সরানো হয়েছে: জামায়াতের এমপি

১৭

শ্রমিকের মৃত্যুর জেরে ৪ কারখানায় হামলা-ভাঙচুর

১৮

ভেনেজুয়েলায় ভূমিকম্পের আগে সতর্কবার্তা পাঠিয়েছিল গুগল, বেঁচে যায় হাজারো প্রাণ

১৯

ভারতীয় ভিসার আবেদন প্রাথমিকভাবে কোন কোন জায়গা থেকে করা যাবে

২০
X