বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বনি-কৌশানীর বিয়ের গুঞ্জন

বনি-কৌশানীর বিয়ের গুঞ্জন

টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়। দীর্ঘ ১১ বছরের সম্পর্কের পর তাদের বিয়ের গুঞ্জন নতুন করে মাথাচাড়া দিয়েছে। ইন্ডাস্ট্রিতে জোর চর্চা, আগামী বছরই নাকি সাতপাকে বাঁধা পড়তে চলেছেন এই তারকা জুটি।

তবে বনি এই খবর একেবারেই উড়িয়ে দিয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বিয়ের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমাকে প্রশ্ন করা হয়েছিল কবে বিয়ে করছি, আমি বলেছিলাম এই বছর সম্ভব নয়। আমাদের দু’জনের কাজের চাপ রয়েছে। তাছাড়া আমি সদ্য নতুন ফ্ল্যাট বুক করেছি, সেটি পুরোপুরি রেডি না হওয়া পর্যন্ত বিয়ে হবে না।’ তার মতে, এই বক্তব্য থেকেই বিয়ের গুঞ্জন ছড়িয়েছে, অথচ তাদের মধ্যে এখনো বিয়ে নিয়ে কোনো আলোচনাই হয়নি।

এদিকে কৌশানীর ক্যারিয়ার এই মুহূর্তে তুঙ্গে। ‘আবার প্রলয়’, ‘বহুরূপী’ এবং ‘কিলবিল সোসাইটি’-র মতো প্রজেক্টে কাজ করে তিনি যেমন দর্শকদের মন জিতেছেন, তেমনই তার ছবির গানগুলো সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রেন্ড করছে। বনি নিজেও একাধিক প্রজেক্টে যুক্ত, যদিও কৌশানীর তুলনায় কিছুটা পিছিয়ে রয়েছেন বলেই মনে করছেন অনেকে।

এই নিয়েই নেট দুনিয়ায় কিছু সমালোচনার মুখে পড়েছেন বনি। অনেকেই দাবি করছেন, তিনি নাকি কৌশানীর সাফল্যে হিংসা করেন। এই প্রসঙ্গে বনি বলেন, ‘এটা নিয়ে আমি শুধু হাসতেই পারি। দ্বিতীয় সুযোগ সবাই ডিজার্ভ করে। কৌশানী সেই সুযোগ কাজে লাগিয়ে নিজেকে প্রমাণ করেছে- এটাই বড় কথা। ওর খারাপ সময়ে পাশে ছিলাম, ভালো সময়ে কেন থাকব না? কারা এসব ভাবছে জানি না, তবে যদি কেউ এসব বলে কিছুটা ভিউ পায়, তাতে তাদের আপত্তি নেই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদ্রাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১০

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১১

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১২

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৩

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১৪

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৫

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৬

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১৭

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১৮

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১৯

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

২০
X