বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৯:২৬ এএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০১:০২ পিএম
অনলাইন সংস্করণ

কেন নিজের সিনেমা দেখেন না কোয়েল?

কোয়েল মল্লিক I ছবি: সংগৃহিত
কোয়েল মল্লিক I ছবি: সংগৃহিত

টালিউডের জনপ্রিয় নায়িকা, অথচ অফস্ক্রিনে যেন একদম সাদামাটা এক মানবী, তিনি হলেন কোয়েল মল্লিক। অনুরাগীরা যাকে আদর করে বলেন 'টালিকুইন', আর সেই ডাক শুনলেই লজ্জায় মুখ লাল হয়ে ওঠে তার। পর্দায় গ্ল্যামার আর আভিজাত্যের ঝলক, কিন্তু বাস্তবে তিনি বিনয় আর সরলতার প্রতীক। ফিল্মি পার্টি হোক বা মল্লিকবাড়ির দুর্গাপূজা, সবখানেই হাসিমুখে মিশে যান সবার সঙ্গে। তবে অবাক করা বিষয় হলো, পর্দায় নিজের সিনেমা মুক্তি পেলেও দ্বিতীয়বার তা দেখা একেবারেই পছন্দ করেন না কোয়েল। কারণ? সেটাই হয়তো তার তারকাখ্যাতির সবচেয়ে সাধারণ অথচ সবচেয়ে ব্যতিক্রমী দিক।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি মুক্তি পেয়েছে কোয়েল মল্লিক ও কৌশিক সেন অভিনীত ছবি ‘স্বার্থপর’। ইতিমধ্যেই এই ছবি প্রশংসা পাচ্ছে নানা মহলে। সিনেপ্রেমীদের সঙ্গে সঙ্গে এই ছবি নিয়ে প্রশংসায় বুঁদ ইন্ডাস্ট্রির লোকজনও। রাজ চক্রবর্তী থেকে কৌশিক গঙ্গোপাধ্য়ায়, দেব, জিৎ, নুসরত প্রায় সবাই স্বার্থপর ছবির প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন কোয়েলকে। সোশ্যাল মিডিয়ায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন আপ্লুত কোয়েল মল্লিকও।

এদিকে এর আগে এক পডকাস্টে এসে নিজের অভিনীত সিনেমা নিয়ে কথা বলেছিলেন কোয়েল। আর সেখানেই বলেছিলেন, কেন তিনি নিজের অভিনীত ছবি দেখতে চান না।

কোয়েল বলেন, ‘নিজের ছবি বেশিবার দেখতে পারি না। দেখলেই আমার কেমন একটা মনে হয়। অনেকেই আছেন, যারা নিজের অভিনীত ছবি বারবার দেখতে পছন্দ করেন। টেলিভিশনে দেখালেই দেখতে পছন্দ করেন। কিন্তু আমি বেশিবার দেখি না। যদি খুব প্রয়োজন না হয়।’

অভিনেত্রী আরও বলেন, ‘আসলে নিজের ছবি বার বার দেখলে আমার মধ্য়ে আত্মসমালোচনা চলতে থাকে। অনেক কিছু দেখতে ও বুঝতে শুরু করি। তাই এসব থেকে দূরেই থাকি’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১০

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১১

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১২

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৩

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৪

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৫

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৬

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৭

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৮

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১৯

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

২০
X