স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ১২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

বার্সার কথায় কান দিতে চান না রিয়াল কোচ

জাবি আলোনসো। ছবি : সংগৃহীত
জাবি আলোনসো। ছবি : সংগৃহীত

এল ক্ল্যাসিকো মানেই ফুটবলের শিহরণ জাগানো লড়াই। কিন্তু গত মৌসুমের এল ক্ল্যাসিকোর লড়াই ছিল একপক্ষীয়। সবগুলোতে আধিপত্য নিয়ে জিতেছিল বার্সেলোনা। এবার তেমন হওয়ার সম্ভাবনা কম। কারণ, লা লিগায় এবার রিয়াল মাদ্রিদ দাপট দেখাচ্ছে। রোববার (২৬ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ মিনিটে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা একে অপরের মুখোমুখি হবে।

ম্যাচের আগে এক লাইভ স্ট্রিমিংয়ে বার্সার তরুণ তারকা ইয়ামাল দাবি করেন, ‘রিয়াল মাদ্রিদ চুরি করে আর অভিযোগ করে’। সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করা হয় রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসোকে। তিনি বলেন, ‘এটা এল ক্লাসিকো, বিশেষ একটা ম্যাচ। এই ম্যাচের উত্তাপ অনেক বছর ধরে চলে আসছে সামনেও থাকবে। এই মৌসুমে এটাই প্রথম। আমরা চাই এই ম্যাচের সবটুকু উপভোগ করতে। বার্সেলোনার অনেকেই অনেক কিছু বলবে, সেগুলোতে নজর দিতে চাই না। মাঠে পারফর্ম করে প্রমাণ করতে হবে। নিজেদের সেরাটা দিয়ে মৌসুমের প্রথম এল ক্লাসিকো জয়ের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতে চাই।’

শেষ ছয় এল ক্ল্যাসিকোর পাঁচটিতেই জিতেছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ শেষবার এল ক্ল্যাসিকো জিতেছিল ২০২৪ সালের এপ্রিলে। লা লিগার সেই ম্যাচের ফল ছিল ৩-২। এরপর যে পাঁচটি এল ক্ল্যাসিকো হয়েছে তার প্রতিটিতে জিতেছে বার্সেলোনা।

বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিকের জন্য আর চিন্তার খবর হলো, চোটের কারণে খেলতে পারছেন না হোয়ান গার্সিয়া, রবার্ট লেভানডোভস্কি, গাভি ও দানি ওলমোর মতো খেলোয়াড়রা। তাছাড়া ডাগআউটে আজ ফ্লিককে দেখা যাবে না। থাকবেন সহকারী কোচ মার্কো জরগেস। তিনি ক্ল্যাসিকো নিয়ে বলেন, ‘আমরা ম্যাচ ভালোভাবে পর্যালোচনা করেছি। হারলে তা থেকে আপনি শিখতে পারবেন। এখন আমাদের হাতে সমাধান আছে। খেলোয়াড়রা এখন বল হারায় না বললেই চলে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেনায় লিপ্ত ব্যক্তির তাওবা কবুল হয় কি?

ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ ঘোষণা ট্রাম্পের

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

আশ্বিন মাসে কুকুরে বেশি কামড়ালেও ভ্যাকসিনের অভাব হবে না : স্বাস্থ্যমন্ত্রী

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত সহকারী কারাগারে

 স্কুলছাত্রীদের মাসিক স্বাস্থ্য সুরক্ষায় শুরু হলো ‘গোল ফর গুড’ ক্যাম্পেইন

পুশইন ঘিরে সীমান্তে উত্তেজনা, মুখোমুখি বিজিবি-বিএসএফ

ইরান আলোচনায় দেরি করেছে, এখন তাদের ‘মূল্য চুকাতে হবে’ : ট্রাম্প

নজর কাড়ছে ১২০০ হাত লম্বা আর্জেন্টিনার পতাকা 

৩০ বছর পর কবর থেকে তোলা হচ্ছে সালমান শাহ’র মরদেহ

১০

কমলো হার্টের রিংয়ের দাম

১১

জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী / সেমিফাইনালে ছিটকে পড়বে আর্জেন্টিনা, বিশ্বকাপ জিতবে ফ্রান্স

১২

কোন বয়সে মানুষ সবচেয়ে সুখী থাকে? জানাল গবেষণা

১৩

জার্মানির সাড়ে ৭ কিলোমিটার পতাকা বানালেন কৃষক

১৪

বিশ্বকাপ শুরুর আগের দিন বিক্ষোভে উত্তাল মেক্সিকো

১৫

একে অপরের বিরুদ্ধে মামলা করে স্বামী-স্ত্রী দুজনই কারাগারে

১৬

চাঁপাইনবাবগঞ্জে তুমুল সংঘর্ষ, নিহত ১

১৭

 বিশ্বকাপের গান গাইলেন বিজয় মামুন

১৮

মারা গেলেন নাট্যশিল্পী আবুল হাসনাত প্রদীপ

১৯

পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

২০
X