মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ০৪:২১ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ

জয়ার সিনেমা নিয়ে অজয়ের শুভেচ্ছাবার্তা

জয়া আহসান ও অজয় দেবগন। ছবি : সংগৃহীত
জয়া আহসান ও অজয় দেবগন। ছবি : সংগৃহীত

জয়া আহসান অভিনীত টালিউড চলচ্চিত্র ‘দশম অবতার’ রয়েছে মুক্তির অপেক্ষায়। সিনেমাটি পরিচালনা করেছেন সৃজিত মুখার্জি। ইতোমধ্যে এর ট্রেলার প্রকাশ পেয়েছে। ট্রেলারের প্রশংসা করেছেন দর্শক-অনুরাগীরা। বড় বড় তারকাদেরও এর প্রশংসা করতে দেখা গেছে। জয়ার সিনেমার পোস্টার শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড অভিনেতা অজয় দেবগনও। এর আগে ট্রেলার দেখে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন অভিনেতা অমিতাভ বচ্চন। সবাইকে ছবিটি দেখার অনুরোধও করেছিলেন।

সামাজিক মাধ্যমে ‘দশম অবতার’-এর টিমকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন অজয় দেবগন। বিশেষ করে বলেছেন, ভারতের বাংলা ইন্ডাস্ট্রির নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথা, যিনি ছবিতে একজন বাঙালি পুলিশ অফিসারের ভূমিকায় আছেন।

অভিনেতা অজয় লিখেছেন, ‘শুভ মহালয়া। দশম অবতার, বাংলার প্রথম অরিজিনাল কপ ইউনিভার্স। সিংহমের পক্ষ থেকে প্রবীরকে শুভেচ্ছা।

আগামী ১৯ অক্টোবর পশ্চিমবঙ্গে মুক্তি পাবে ‘দশম অবতার’। এতে জয়া আহসান ও প্রসেনজিৎ ছাড়াও অভিনয় করেছেন রূপম ইসলাম, অনুপম রায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১০

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১১

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১২

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৩

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৪

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৫

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৭

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৮

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৯

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

২০
X