মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ

‘ফ্ল্যাশব্যাক’ সিনেমার ফার্স্ট লুকে বুবলী

‘ফ্ল্যাশব্যাক’ সিনেমার ফার্স্ট লুক। ছবি : সংগৃহীত
‘ফ্ল্যাশব্যাক’ সিনেমার ফার্স্ট লুক। ছবি : সংগৃহীত

কলকাতার সিনেমায় অভিনয় করছেন বাংলাদেশি চিত্রনায়িকা শবনম বুবলী। রাশেদ রাহা পরিচালিত ‘ফ্ল্যাশব্যাক’ ছবির শুটিং করছেন তিনি। এতে বুবলীর সহশিল্পী হিসেবে থাকবেন কৌশিক গাঙ্গুলি ও সৌরভ দাস।

শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে ফেসবুকে ফ্ল্যাশব্যাক-এর ফার্স্ট লুক প্রকাশ করেছেন বুবলী। সেটিতে কলকাতার কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা যাচ্ছে তাকে। ছবির ক্যাপশনে লিখেছেন, ফার্স্ট লুক অব ফ্ল্যাশব্যাক।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বুবলী ফেসবুকে লিখেছিলেন, ‘ফ্ল্যাশব্যাক সিনেমার প্রথম লুক আসবে আগামীকাল, ১৯ তারিখ’।

সিনেমার গল্পটি কিছুটা আলাদা। ৩টি ভিন্নধারার মানুষকে অদ্ভুতভাবে মিলিয়ে দেওয়ার গল্প এটি। সিনেমায় ‘অঞ্জন’ চরিত্রেও দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায়কে, ‘ডিকে’ চরিত্রে সৌরভ দাস। ‘ছবির পরিচালক’-এর ভূমিকায় অভিনয় করবেন শবনম বুবলী। পর্দায় তার নাম ‘শ্বেতা’।

সিনেমাটি ভারতে মুক্তি পাবে। এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খায়রুল বাসার নির্ঝর। এটি যৌথভাবে প্রযোজনা করেছেন নারায়ণ চট্টোপাধ্যায় ও কাজী জাফরিন মুন। নিবেদনে ‘ব্লু হোয়েল এন্টারটেইনমেন্ট’ ও ‘বিগ আর এন্টারটেইনমেন্ট’।

সিনেমাটি নিয়ে রোববার (১৪ জানুয়ারি) দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলে সংবাদ সম্মেলন হয়েছে। সেখানে ভারতের গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হলেছেন বুবলী। তিনি বলেন, ২০২৪ সালে আমার সিনেমার যাত্রা শুরু হচ্ছে টালিউড ইন্ডাস্ট্রির ছবি দিয়ে। এই ইন্ডাস্ট্রিতে এটা আমার প্রথম ছবি। এমন একটি ছবিতে কাজের মাধ্যমে বছর শুরু হওয়া সৌভাগ্যের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১০

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১১

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১২

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৩

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৪

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৫

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৬

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৭

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৮

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৯

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

২০
X