বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৪, ০৮:৫০ এএম
অনলাইন সংস্করণ

পুরুষদের পাশে ঘেঁষতে দেন না অভিনেত্রী মধুমিতা

মধুমিতা সরকার।  ছবি : সংগৃহীত
মধুমিতা সরকার। ছবি : সংগৃহীত

প্রেমের স্বাদ নিয়েছেন, করেছেন বিয়েও। তবে সংসার টেকেনি। এখন পুরুষ দেখলে নাক সিটকান টালিউড অভিনেত্রী মধুমিতা সরকার। পুরুষজাতির থেকে একশ হাত দূরে থাকেন এই অভিনেত্রী।কেউ কাছাকাছি আসতে চাইলে মুখের ওপর মানা করে দেন মধুমিতা। এ কারণেই এখনো সিঙ্গেল এই সুন্দরী।

খুব অল্প বয়সেই সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিয়ে হয়েছিল মধুমিতার। এই অভিনত্রেীর প্রথম সিরিয়াল সবিনয়ে নিবেদন-এর নায়ক ছিলেন সৌরভ। সেই সেটেই তাদের মন দেওয়া-নেয়া হয়। জানা যায়, ২০১৫ সালে সৌরভের সঙ্গে চুপিসারে আইনি বিয়ে সেরেছিলেন অভিনেত্রী। তবে ২০১৯ সালের শেষ দিকে তাদের বিচ্ছেদের খবর সামনে আসে।

সৌরভের সঙ্গে বিচ্ছেদের পর ইন্ডাস্ট্রির অনেক নায়কের সঙ্গে তার নাম জুড়ে যায়। তবে ওসব সম্পর্ককে প্রেম হিসেবে স্বীকার করেননি মধুমিতা। বরাবরই নিজেকে সিঙ্গল দাবি করেছেন এই অভিনেত্রী। এবার নিজের সিঙ্গলহুড নিয়ে কথা বলেছেন মধুমিতা। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, কোনো পুরুষ কাছে আসতে চাইলেই মানা করে দেন মধুমিতা, এ কারণেই তার একাকীত্ব ঘোচে না।

ঘুরতে পছন্দ করেন মধুমিতা। বাঁচেন নিজের মতো। কিছুদিন আগেই পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন এই অভিনেত্রী। সেখান থেকে একগুচ্ছ ছবি শেয়ার করেছিলেন তিনি। একা ঘুরতে গেলে তার ছবি কে তুলে দেয়, তা নিয়েও কানাঘুষা ওঠে নেটপাড়ায়। পরে ট্যুর গাইডের ছবি শেয়ার করে অভিনেত্রী জানিয়েছিলেন, তারাই ছবি তুলে দেয় মধুমিতার।

যদি কোনো পুরুষের সঙ্গে সত্যিই প্রেম হয়, তাহলে তা লুকিয়ে রাখার পক্ষে না এই অভিনেত্রী। মধুমিতার ভাষ্য, অনেকেই প্রেমের কথা লুকিয়ে রাখে, তিনি সেটায় বিশ্বাসী না। যদি সত্যিই কাউকে তার পছন্দ হয়, কারো সঙ্গে যদি সম্পর্কে জড়ান, তাহলে নিজের ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করবেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১০

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১১

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১২

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৩

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৪

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৫

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৬

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৭

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৮

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৯

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

২০
X