কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ০৭:২৮ পিএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ০৭:৪০ পিএম
অনলাইন সংস্করণ

দুই হাজার কেজির বেশি নিষিদ্ধ পলিথিন জব্দ 

দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। ছবি : কালবেলা
দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। ছবি : কালবেলা

দেশের বিভিন্ন অঞ্চলে পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুই হাজার কেজির বেশি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। রোববার (১২ জানুয়ারি) ঢাকা মহানগরের উত্তরা ও শেরে বাংলা নগর, বরিশাল, সিলেট, চাঁপাইনবাবগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রি, সরবরাহ ও বাজারজাত বন্ধে ৪টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৮টি মামলার মাধ্যমে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় এবং আনুমানিক ২ হাজার ৪২ কেজি পলিথিন জব্দ করে পরিবেশ অধিদপ্তর। এ সময় একটি পলিথিন কারখানা বন্ধ করে সিলগালা করা হয়েছে।

জানা গেছে, ঢাকা মহানগরের উত্তরা, শেরে বাংলা নগর ও গাজীপুরে খোলা অবস্থায় নির্মাণসামগ্রী রাখা এবং স্টিল/রি-রোলিং মিলের বায়ুদূষণের দায়ে ৩টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। ১১টি প্রতিষ্ঠান থেকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় এবং কয়েকটি প্রতিষ্ঠানের মালিককে সতর্ক করা হয়।

ঢাকা মহানগরের মিরপুর-১ এলাকায় যানবাহন থেকে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের দায়ে পরিবেশ অধিদপ্তরের ১টি মোবাইল কোর্ট অভিযান চালানো হয়। অভিযানে ৩টি পরিবহনের চালককে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে শব্দদূষণ প্রতিরোধে ১টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে ১টি যানবাহনের চালককে ৫০০ টাকা জরিমানা করা হয় এবং ২টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

ঢাকার একটি প্রতিষ্ঠানে অবৈধভাবে সিসা/ব্যাটারি গলানোর দায়ে ১টি মোবাইল কোর্ট অভিযান চালানো হয়। অভিযানে দুই ট্রাক সিসা/ব্যাটারি গলানোর যন্ত্রপাতি জব্দ এবং কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১০

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১১

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১২

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৩

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৪

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৫

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৬

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৭

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৮

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৯

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

২০
X