কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৬ এএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৮ এএম
অনলাইন সংস্করণ

এত উষ্ণ যে আর টিকছে না, ভেতর থেকে ক্ষয়ে যাচ্ছে

পৃথিবীর সবচেয়ে বড় বরফখণ্ড অ্যান্টার্কটিকায়। ছবি: রয়টার্স
পৃথিবীর সবচেয়ে বড় বরফখণ্ড অ্যান্টার্কটিকায়। ছবি: রয়টার্স

বিশ্বের সবচেয়ে বড় বরফখণ্ড ‘এ২৩এ’ (এ২৩এ)। প্রায় ৪০ বছর আগে অ্যান্টার্কটিকা থেকে বিচ্ছিন্ন হওয়া এই বরফখণ্ড অবশেষে ভেঙে পড়তে শুরু করেছে। দীর্ঘদিন অক্ষত থাকা এই বরফখণ্ড এখন উষ্ণ সমুদ্রজলের আঘাতে দ্রুত ক্ষয়ে যাচ্ছে।

ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের বিজ্ঞানী অ্যান্ড্রু মেইজার্স বলেন, এটি ভেতর থেকে ক্ষয়ে যাচ্ছে… পানি এতটাই উষ্ণ যে, এটি আর টিকে থাকতে পারছে না।

তিনি আরও জানান, অধিকাংশ বরফখণ্ড এতদিন স্থায়ী হয় না, তবে এ২৩এ আকারে এত বড় হওয়ায় এতদিন টিকে ছিল।

১৯৮৬ সালে অ্যান্টার্কটিকা থেকে আলাদা হওয়া এই বরফখণ্ডটি একসময় গ্রেটার লন্ডনের দ্বিগুণ আকারের ছিল এবং ওজন ছিল প্রায় এক ট্রিলিয়ন টন। ইউরোপীয় ইউনিয়নের পৃথিবী পর্যবেক্ষণ কেন্দ্র ‘কোপার্নিকাস’-এর স্যাটেলাইট চিত্র অনুযায়ী, এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত এর আয়তন ছিল ১ হাজার ৭৭০ বর্গকিমি। কিন্তু সাম্প্রতিক কয়েক সপ্তাহে প্রায় ৪০০ বর্গকিমি অংশ ভেঙে গেছে।

ওডেল সাগরে তিন দশকের বেশি সময় স্থির থাকার পর ২০২০ সালে বরফখণ্ডটি মুক্ত হয়ে ‘আইসবার্গ অ্যালি’ ধরে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে প্রবেশ করে। পরে সাউথ জর্জিয়া দ্বীপের কাছে কিছুদিন থেমে থাকলেও, গত মে মাসে এটি আবার উত্তরের দিকে ভাসতে শুরু করে। বর্তমানে দিনে প্রায় ২০ কিলোমিটার গতিতে এগোচ্ছে, যা দ্রুত বিলীন হওয়ার ইঙ্গিত দেয়। বিজ্ঞানীরা সতর্ক করেছেন, কয়েক সপ্তাহের মধ্যেই এটি পুরোপুরি অদৃশ্য হয়ে যেতে পারে।

বিজ্ঞানীরা মনে করছেন, বরফখণ্ড ভাঙা নতুন কিছু নয়, তবে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে অ্যান্টার্কটিকায় বরফখণ্ড বিচ্ছিন্ন হওয়ার হার এখন অনেক বেশি। উষ্ণ জল, ঢেউ ও শক্তিশালী বাতাসের কারণে এ২৩এ-এর মতো বিশাল ‘মেগাবার্গ’ আর টিকে থাকতে পারছে না।

এ২৩এ-এর পতন জলবায়ু সংকটের ভয়াবহতা তুলে ধরছে। বিশ্বকে হুঁশিয়ার করছে, পৃথিবীর বরফ আর নিরাপদ নেই, এবং আমাদের জলবায়ু নীতিতে অবিলম্বে পরিবর্তন আনা জরুরি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেএম মহাসচিব / বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধি জনজীবনের ওপর নতুন আঘাত

কালবেলার হরিণাকুণ্ডু উপজেলা প্রতিনিধিকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে দুর্বৃত্তরা

রাজউকে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে

জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

মাজারের দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকাসহ স্বর্ণালংকার

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে নাবিল গ্রুপ, বেতন ৩৫ হাজার

যুদ্ধক্ষমতা কমানোর প্রস্তাব পাস হওয়ায় ট্রাম্পের ক্ষোভ

সরকারি মালামাল বিক্রি করে ‘চুরির নাটক’ কর্মকর্তার!

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

১০

শাকিবের লুকে মিমের মুগ্ধতা

১১

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিতে স্বাধীন গণমাধ্যম প্রয়োজন : দুলু

১২

শ্রীলঙ্কার বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ জন নিহত

১৩

কত দিন পরপর ছুটি নেওয়া মানসিক স্বাস্থ্যের জন্য ভালো, জানাল গবেষণা

১৪

পেস বোলিং কোচের পর ফিল্ডিং কোচও হারাচ্ছে বাংলাদেশ

১৫

এসিল্যান্ডকে ‘উনি’ সম্বোধন করায় মন্ত্রীকে সম্মাননা দিতে পারলেন না বিএনপি নেতা

১৬

বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের গর্ব, ফিফার অফিশিয়াল অ্যালবামে সঞ্জয়

১৭

শিক্ষা খাতের বাজেটে আসছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী

১৮

রাতের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৯

লেবাননে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, সার্বিয়ান শান্তিরক্ষী নিহত

২০
X