কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৪, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

‘বন্যপ্রাণী অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে’

সচিবালয়ে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন সাবের হোসেন চৌধুরী। ছবি : সংগৃহীত
সচিবালয়ে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন সাবের হোসেন চৌধুরী। ছবি : সংগৃহীত

বাংলাদেশে বন্যপ্রাণী পাচার ও শিকারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

রোববার (৩১ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে তার কার্যালয়ে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে এ কথা বলেন তিনি।

অপরাধীদের জন্য প্রতিবেশী দেশগুলোর তুলনায় কঠোর শাস্তি বাস্তবায়নের পরিকল্পনা ঘোষণা করে বলেন, বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটকে শক্তিশালী করা হবে। উপরন্তু আরও কার্যকর প্রয়োগের জন্য বিধিমালা সংশোধন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

বন্যপ্রাণী রক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সুন্দরবন সংরক্ষণে বাঘ সংরক্ষণ অতীব গুরুত্বপূর্ণ। বন্যপ্রাণী পাচারকারীদের জন্য ট্রানজিট পয়েন্ট এবং অভ্যন্তরীণ বাজার হিসেবে বাংলাদেশের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এ ছাড়াও বেআইনি কার্যকলাপ প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আবদুল্লাহ হারুন এবং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জানালেন প্রতিমন্ত্রী / ফ্যামিলি-কৃষক কার্ডে অনিয়ম: ইতোমধ্যে বহিষ্কার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮ কর্মকর্তা

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১০

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১১

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১২

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৩

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

১৪

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১৫

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১৭

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১৮

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১৯

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

২০
X