কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৪, ০২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

গাছ লাগিয়ে প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পেলেন রাজবাড়ীর রাসেল

শেখ রাকিবুল হাসান রাসেলের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
শেখ রাকিবুল হাসান রাসেলের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

ব্যক্তিগত পর্যায়ে ‘বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ২০২৩’ এ প্রথম হয়েছেন শেখ রাকিবুল হাসান রাসেল।

বুধবার (৫ জুন) সকাল ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১টি সনদ, ক্রেস্ট ও ১ লাখ টাকার চেক রাসেলের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বনজ, ফলজ এবং ঔষুধি গাছ লাগিয়ে পরিবেশে অবদান রাখায় শেখ রাসেলের হাতে স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। এদিন আরও বিভিন্ন ক্যাটাগরিতে প্রথমস্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।

ব্যক্তি পর্যায়ে বৃক্ষরোপণ ক্যাটাগরিতে প্রথম হওয়া শেখ রাসেলের গ্রামের বাড়ি রাজবাড়ী জেলার কালুখালীর কালিকাপুর গ্রামে।

তিনি জানান, ছোটবেলা থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে গাছ সংগ্রহের নেশা তার। পরে বাণিজ্যিকভাবে দেশি-বিদেশি ফলের বাগান গড়ে তোলেন। বর্তমানে ৪০ বিঘা জায়গাজুড়ে ফলজ, বনজ, ঔষুধি ও শোভাবর্ধনকারী ২০০ প্রজাতের গাছ রয়েছে। শুধুটা শখের বসে হলেও ২০১৬ সাল থেকে বাণিজ্যিকভাবে বৃক্ষরোপণ করেন। এখন তার এই বাগান থেকে বছরে আয় হয় কয়েক লাখ টাকা।

শেখ রাসেল রাজবাড়ীর বালিয়াকান্দি সরকারি কলেজের প্রভাষক হিসেবে কর্মরত আছেন। চাকরির পাশাপাশি এই বাগানের দেখভাল তিনি নিজেই করেন। উদ্দ্যোক্তাদের নিয়ে সরকারের এমন পদক্ষেপকে সাধুবাদ জানান শেখ রাসেলের মা রাশিদা ইয়াসমিন। ছেলের স্বর্ণপদক অর্জনে গর্বিত বাবা আব্দুর রব শেখও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১০

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১১

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১২

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৩

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৪

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৫

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৬

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৭

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৮

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৯

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

২০
X