কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪২ এএম
অনলাইন সংস্করণ

চোখের পাতা লাফানো কি অশুভ, নাকি কোনো রোগের লক্ষণ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আমরা অনেকেই হঠাৎ করে চোখের পাতা লাফাতে দেখা দিলে ভাবি, এটা বুঝি কোনো অশুভ কিছু ঘটার ইঙ্গিত। কারও কারও বিশ্বাস, ডান চোখ লাফালে ভালো কিছু ঘটবে, আর বাম চোখ লাফালে খারাপ কিছু। কিন্তু চিকিৎসাবিজ্ঞান এ বিষয়ে কী বলে?

আসলে চোখের পাতা লাফানো সাধারণত স্বাস্থ্যগত বিষয় নয়। বেশিরভাগ সময়ই এটা ক্ষতিকর নয় এবং কিছুক্ষণ পরেই আপনা আপনি ঠিক হয়ে যায়। তবে কখনো কখনো এটি শরীরে ভেতরে থাকা অন্য সমস্যার ইঙ্গিতও হতে পারে।

অনেক সময় হঠাৎ চোখের পাতা কাঁপতে শুরু করে—এটা আমাদের প্রায় সবারই কোনো না কোনো সময় হয়েছে। অনেকেই ভেবে চিন্তায় পড়ে যান এটা কি কোনো অসুখের লক্ষণ কি না।

এই বিষয়ে দীন মোহাম্মদ চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা. মো. আরমান হোসেন রনি গণমাধ্যমে জানিয়েছেন, চোখের পেশি যদি শক্ত হয়ে যায়, তখন চোখের ওপর বা নিচের পাতায় অস্বাভাবিকভাবে লাফানোর প্রবণতা দেখা দিতে পারে। এটাকে চিকিৎসাবিজ্ঞানে বলা হয় ব্লেফারোস্পাজম।

কেন লাফায় চোখের পাতা?

চোখের পাতার ভেতরে ছোট ছোট পেশি থাকে, যেগুলো স্নায়ুর মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। যদি কোনো কারণে ওই স্নায়ুতে চাপ পড়ে বা সমস্যা দেখা দেয়, তাহলে চোখের পলক কাঁপতে বা লাফাতে পারে।

চোখের পাতা লাফানোর কিছু সাধারণ কারণ হলো:

- অতিরিক্ত ক্লান্তি

- ঘুমের অভাব

- মানসিক চাপ বা টেনশন

- ক্যাফেইন (চা-কফি) বেশি খাওয়া

- চোখে চুলকানি বা শুষ্কতা

- মোবাইল বা কম্পিউটারে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকা

- কোনো ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া

- ধূমপান বা অ্যালকোহল গ্রহণ

- কখন চিন্তার কারণ হতে পারে?

চোখের পাতার হালকা লাফানো স্বাভাবিক হলেও, যদি এটা বারবার হয় বা দীর্ঘ সময় ধরে থাকে, তাহলে সেটা গুরুত্ব দিয়ে দেখা উচিত। বিশেষ করে যদি এর সঙ্গে দেখা দেয়—

- চোখে ঝাপসা দেখা

- চোখ লাল হয়ে যাওয়া বা ফোলা

- চোখ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া

- মুখের এক পাশে অবশভাব

- চোখের ওপর পাতায় টান টান অনুভব

এই ধরনের লক্ষণ থাকলে এটি স্নায়বিক সমস্যা, এমনকি পারকিনসনস, মাল্টিপল স্কলেরোসিস, ফেসিয়াল প্যারালাইসিস বা ট্যুরেটস সিনড্রোমের মতো রোগের আগাম সংকেতও হতে পারে।

চোখের পাতা লাফালে করণীয় কী?

চিকিৎসার প্রয়োজন হয় না এমন হালকা চোখ কাঁপার সমস্যা কমানোর জন্য কিছু ঘরোয়া অভ্যাস সাহায্য করতে পারে:

- পর্যাপ্ত ঘুম নিন

- প্রতিদিন চোখ বিশ্রাম দিন

- মোবাইল/কম্পিউটার ব্যবহার কমান

- চা-কফি কম খান

- ধূমপান ও অ্যালকোহল পরিহার করুন

- হালকা গরম কাপড় দিয়ে চোখে সেঁক দিন

- মানসিক চাপ কমান

চিকিৎসকের কাছে কবে যাবেন

যদি চোখের পাতা লাফানো:

- নিয়মিত হয়

- এক সপ্তাহের বেশি স্থায়ী হয়

- চোখে ব্যথা, ফোলা বা ঝাপসা দেখার সমস্যা হয়

- মুখের এক পাশে অবশভাব দেখা দেয়

তাহলে অবশ্যই চক্ষু বিশেষজ্ঞ বা নিউরোলজিস্টের পরামর্শ নিন।

চোখের পাতার লাফানো বিষয়টি বেশিরভাগ সময় ক্ষতিকর নয়। কিন্তু শরীর আমাদের ভাষা বোঝায় নানা উপসর্গের মাধ্যমে। তাই সাবধান থাকুন, সচেতন থাকুন। শরীর যদি কিছু বোঝাতে চায়, শুনে নেওয়াই ভালো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X