মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

রাউজানে অস্ত্র-গুলিসহ ‘সন্ত্রাসী’ ওসমান গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেপ্তার। ছবি : কালবেলা
চট্টগ্রামের রাউজানে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেপ্তার। ছবি : কালবেলা

চট্টগ্রামের রাউজান থানাধীন ১৩ নং নোয়াপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ পলোয়ানপাড়া এলাকা থেকে অস্ত্রসহ মো. ওসমান (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, ওসমান একজন সন্ত্রাসী। অভিযান চলাকালীন তার সহযোগী শাহ আলম (৪০) পালিয়ে যায়।

বৃহস্পতিবার (২৫ সেম্পেম্বর) রাত ৩টার দিকে অভিযান চালায় পুলিশ।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার ওসমান নোয়াপাড়া ইউপির ০৫ নং ওয়ার্ডের হাজি দুলা মিয়া সওদাগর বাড়ির দুদু মিয়ার ছেলে। তার সহযোগী শাহ আলম (৪০) একই ইউপির আলী আহাম্মদ কন্ট্রাক্টরের বাড়ির অলি আহম্মদে ছেলে। তার বিরুদ্ধে পূর্বে একাধিক মামলার তথ্য পেয়েছে পুলিশ।

পুলিশ জানায়, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ রাউজান থানা পুলিশ উপস্থিত ছিলেন।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল বলেন, ওসমানের নিজ বাসা এবং তার তথ্য অনুযায়ী একই এলাকায় ইদ্রিসের পরিত্যক্ত পোল্ট্রি ফার্মে তল্লাশি চালানো হয়। এতে দুটি দেশি এলজি, দুই রাউন্ড চায়না রাইফেলের গুলি, বাইশ রাউন্ড বিভিন্ন ধরনের পিস্তলের গুলি, ৭টি শর্টগানের কার্তুজ, একটি কার্তুজের খোসা, ৩টি রামদা ও দুটি ধামা উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে নোয়াপাড়া এলাকায় অস্ত্রের মাধ্যমে চাঁদাবাজি, অপহরণ ও অস্ত্র ক্রয়-বিক্রয়সহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X