কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমিকের দেখা পেতে বাসে উঠে ঘুম, অতঃপর...

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রেমিকের সঙ্গে দেখা করতে বাড়িতে কিছু না জানিয়ে হবিগঞ্জ থেকে বাসে উঠে প্রেমিকা। তার গন্তব্য ছিল রংপুর, কিন্তু বাসে উঠে ঘুমিয়ে পড়ায় সেখানে না গিয়ে ঢাকায় চলে এসে বিপাকে পড়েন ওই তরুণী। পরে জরুরি সেবার মাধ্যমে তাকে উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, প্রেমিকের সেঙ্গে দেখা করতে বাড়িতে কিছু না জানিয়ে রংপুরের উদ্দেশে বাসে রওনা দেয় হবিগঞ্জের ওই কিশোরী। গাজীপুর নেমে সেখান থেকে অন্য বাসে রংপুর যাওয়ার কথা ছিল তার। কিন্তু গাজীপুরে নামার কথা থাকলেও বাসে ঘুমিয়ে পড়ায় তা সম্ভব হয়নি। গভীর রাতে বাস ঢাকার মহাখালী এসে পৌঁছে। সব যাত্রী নেমে গেলেও কিংকর্তব্যবিমূঢ় কিশোরী বাসে থেকে যায়। এরপর বাসের স্টাফরা কিশোরীকে নানা জেরা করতে থাকেন। এমন পরিস্থিতি দেখে দিবাগত রাত ৩টার দিকে অন্য এক বাস যাত্রী জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দেন। তিনি জানান, হবিগঞ্জ থেকে ঢাকাগামী এনা বাসের বাসের যাত্রী ছিলেন তিনি। মহাখালী বাসটার্মিনালে পৌঁছার পর সব যাত্রী বাস থেকে নেমে গেলেও এক কিশোরী বাসের ভেতর রয়ে গেছে। বাসের চালক ও স্টাফরা হয়তো মেয়েটির সঙ্গে খারাপ কিছু করতে পারে এমন আশঙ্কার কথা জানান বাসযাত্রী।

৯৯৯-এর কলটেকার কনস্টেবল সালমান তাৎক্ষণিকভাবে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান। তেজগাঁও শিল্পাঞ্চল থানার একটি দল তৎক্ষণাৎ ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধারের পর থানায় নিয়ে আসে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, থানা থেকে কিশোরীর অভিবাবকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তারা ঢাকা পৌঁছালেই কিশোরীকে হস্তান্তর করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১০

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১১

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১২

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

১৪

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

১৫

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

১৬

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

১৭

সংসদে চানাচুরের পুষ্টিগুণ জানালেন এমপি লিংকন

১৮

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

১৯

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

২০
X