কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩১ পিএম
অনলাইন সংস্করণ

রাতে ঘুমের মধ্যেই হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি, এই তথ্য কি সত্য?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অনিয়মিত জীবনযাপন ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে বিশ্বজুড়ে বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি। প্রাপ্তবয়স্কদের মধ্যে মৃত্যুর প্রধান কারণগুলোর একটি এই হৃদরোগ। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত ফ্যাট ও কোলেস্টেরল ধমনিতে বাধা তৈরি করে, ফলে রক্তপ্রবাহ ব্যাহত হয়। ধূমপান, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও স্থূলতাও এ ঝুঁকি বাড়িয়ে দেয়। বিশেষ করে অতিরিক্ত লবণ, স্যাচুরেটেড ফ্যাট ও কোলেস্টেরলযুক্ত খাবার হৃদযন্ত্রের জন্য ক্ষতিকর।

হার্ট অ্যাটাকের কথা সামনে আসলে প্রায়ই একটা কথা শোনা যায় যে, ‘রাত বাড়লেই বাড়ে হৃদরোগের ঝুঁকি!’ তাই প্রশ্ন জাগে, আসলেই কি এমনটা ঘটে থাকে, এই তথ্যের কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে?

এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালের এক প্রতিবেদনে বিস্তারিত জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন, তাদের মতামত জেনে নিই

মার্কিন কার্ডিয়োলজিস্ট ড. দিমিত্রি ইয়ারানোভ জানাচ্ছেন, রাতে শুয়ে থাকা অবস্থায় হঠাৎ হার্ট অ্যাটাকের ঝুঁকি দ্বিগুণ হয়ে যায়। কিন্তু কারা বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন?

তার মতে, যাদের শরীরে জমে থাকা অস্থিতিশীল প্ল্যাকস কিংবা অনিয়ন্ত্রিত রক্তচাপ রয়েছে , তাদের জন্য রাত সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়।

ড. ইয়ারানোভ একটি ইনস্টাগ্রাম পোস্টে জানান, ভোরের দিকেই শরীরে হঠাৎ কর্টিসলসহ স্ট্রেস হরমোন বেড়ে যায়, রক্তনালীগুলো শক্ত হয়ে যায় এবং রক্তচাপ হঠাৎ বেড়ে ওঠে। এই অবস্থায় যদি কারও রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকে অথবা সময়মতো ওষুধ না খাওয়া হয়, তাহলে হার্টঅ্যাটাকের ঝুঁকি কয়েকগুণ বেড়ে যায়।

তিনি সতর্ক করে বলেন, ‘অনেক সময় প্রথম উপসর্গই শেষ উপসর্গ হয়ে দাঁড়ায়।’ অর্থাৎ, আগে থেকে সাবধান না হলে হঠাৎ হার্ট অ্যাটাক প্রাণঘাতী হতে পারে।

রক্তচাপের ওষুধ কখন খাবেন? কী বলছে গবেষণা?

ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথ (NIH)-এর গবেষণা বলছে, রক্তচাপের ওষুধ সকালে নয়, বরং রাতে খেলে তা বেশি কার্যকর হতে পারে। স্পেনের এক সমীক্ষায় দেখা গেছে, রাতে ওষুধ খেলে হার্ট-সংক্রান্ত মৃত্যু ও রোগের ঝুঁকি অর্ধেক কমে যায়।

গবেষণার প্রধান লেখক ও স্পেনের ইউনিভার্সিটি অব ভিগোর রামন হেরমিদা জানান, ‘একই ওষুধ দিনের আলাদা সময়ে খেলে শরীরে একেবারেই ভিন্নভাবে কাজ করে, যেন একেবারে অন্য ওষুধ।’

তাই বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, হৃদরোগ ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে ওষুধের সঠিক সময় মেনে চলা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক একজনের শরীরের সমস্যা এক এক রকম হয়, তাই কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ বিশেষ জরুরি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X