ইসলাম ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২২ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩২ পিএম
অনলাইন সংস্করণ

আবুধাবিতে বিশ্বের প্রথম ‘নেট জিরো এনার্জি’ মসজিদ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম নেট জিরো এনার্জি মসজিদ। মাটি ও সোলার প্যানেল ব্যবহার করে নির্মিত এই মসজিদ থেকে কোনো ধরনের কার্বন ডাইঅক্সাইড নির্গমন হবে না। জানা গেছে, আগামী অক্টোবরেই আবুধাবিতে এটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে।

মসজিদটির নকশা করেছে ব্রিটিশ প্রতিষ্ঠান আরাপ (Arup) এবং নির্মাণ করছে মাসদার সিটি (Masdar City)। মসজিদটিতে পুরো বিদ্যুৎচাহিদা পূরণ হবে সোলার প্যানেলের মাধ্যমে। পাশাপাশি এমন কুলিং ও সার্কুলার নকশা করা হয়েছে, যা শক্তির ব্যবহার এক-তৃতীয়াংশ এবং পানির ব্যবহার অর্ধেক পর্যন্ত কমিয়ে দেবে।

আরাপের সহযোগী পরিচালক পল সাইমন জানিয়েছেন, মসজিদে সূর্যের তাপ ও আলো নিয়ন্ত্রণ করাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এজন্য কৌণিক জানালা, স্কাইলাইট, দেয়ালের বিশেষ ইনসুলেশন ও ঠান্ডা রাখার উপকরণ ব্যবহার করা হয়েছে। প্রাচীন আল বিদিয়াহ মসজিদের নির্মাণশৈলী থেকে অনুপ্রাণিত হয়ে এখানে স্থানীয় মাটি দিয়ে ১৯৭ ফুট প্রশস্ত ও ২৩ ফুট লম্বা কিবলামুখী দেয়াল তৈরি করা হয়েছে, যাতে ভেতরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা যায়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, মসজিদটিতে একসঙ্গে প্রায় ১ হাজার ৩০০ মানুষ নামাজ আদায় করতে পারবেন। ভেতরে সেন্সরের মাধ্যমে তাপমাত্রা ও আর্দ্রতা পর্যবেক্ষণ করা হবে। শুধু প্রয়োজন পড়লেই চালু হবে পাখা ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র।

বিশেষজ্ঞদের মতে, পরিবেশবান্ধব এই মসজিদ শুধু দৃষ্টিনন্দন স্থাপত্যই নয়, টেকসই প্রযুক্তি ব্যবহারের দিক থেকেও এটি হবে দৃষ্টান্ত।

উল্লেখ্য, ‘নেট জিরো এনার্জি’-এর মানে হলো, মসজিদটি নিজের চলার জন্য যতটুকু শক্তি দরকার, তার পুরোটাই নিজেই তৈরি করবে। আর পরিবেশের ওপর এর কোনো বাজে প্রভাব পড়বে না, কারণ এটি কোনো কার্বনই নিঃসরণ করবে না।

সূত্র : জিও নিউজ উর্দু

কালবেলা/এটিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X