ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩২ পিএম
অনলাইন সংস্করণ

এনসিএলে সিলেট চট্টগ্রামের জয়

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতীয় লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণের টুর্নামেন্টে জয়ের দেখা পেয়েছে সিলেট ও চট্টগ্রাম। শনিবার ভিন্ন দুটি ম্যাচে বরিশালকে হারায় সিলেট এবং ঢাকা মেট্রোকে হারায় চট্টগ্রাম। দুই দলের জন্যই এটি প্রথম জয়ের দেখা। দুই ম্যাচের মধ্যে একটি করে জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় ও তৃতীয়স্থানে আছে তারা। সমান জয় নিয়ে রানরেটে এগিয়ে থাকায় শীর্ষে ঢাকা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার দিনের প্রথম ম্যাচে ২ উইকেটে জিতেছে সিলেট। আগে ব্যাটিং করে স্কোর বোর্ডে ৮ উইকেটে ১৪১ রান তোলে বরিশাল। জবাবে ২ বল বাকি রেখেই জয় নিশ্চিত করে সিলেট। বরিশালের হয়ে সর্বোচ্চ ৬০ রানের ইনিংস খেলেন ফজলে রাব্বি। এ ছাড়াও ৩৫ রান করেন সালমান হোসেন ইমন। সিলেটের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন অমিত হাসান। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেন আব্দুল্লা আল গালিব।

একই মাঠে দিনের অপর ম্যাচে দাপুটে জয় তুলে নেয় চট্টগ্রাম। আগে ব্যাটিং করা ঢাকা মেট্রো ৬ উইকেটে তোলে ১৮৫ রান। জবাবে ১৯ বল ও ৮ উইকেট বাকি রেখেই জয় তুলে নেয় চট্টগ্রাম। ঢাকা মেট্রোর বড় পুঁজিতে দারুণ ব্যাটিং করেন দুই ওপেনার অধিনায়ক মোহাম্মদ নাঈম ও মাহফুজুল ইসলাম রবিন। মিডল অর্ডারে ২২ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংস খেলেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদও। রান তাড়ায় চট্টগ্রামের হয়ে ৩৭ বলে ৭১ করেন ওপেনার মাহমুদুল হাসান জয়। এ ছাড়াও ৩৬ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংসে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন শাহাদাত হোসেন দিপু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১০

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১১

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১২

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৩

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৪

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৫

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৬

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৭

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৮

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৯

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X