কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০৭:৫৬ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গুতে ১৭ জনের মৃত্যু, হাসপাতালে ২০১৪

এডিস মশার প্রতীকী ছবি। গ্রাফিক্স : কালবেলা
এডিস মশার প্রতীকী ছবি। গ্রাফিক্স : কালবেলা

দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু ১২৭২ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ১৪ জন।

আজ সোমবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া দুই হাজার ১৪ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৫৪ জন। ঢাকার বাইরের ১৫৬০ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৭ জনের মধ্যে ঢাকার বাসিন্দা দশজন এবং ঢাকার বাইরের সাতজন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ অক্টোবর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট দুই লাখ ৫৭ হাজার ৬০ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৫ হাজার ৯৮৪ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন এক লাখ ৬১ হাজার ৭৬ জন।

এ ছাড়া এখন পর্যন্ত হাসপাতাল থেকে মোট ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ৪৮ হাজার ১৯৯ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৩ হাজার ১০৮ জন এবং ঢাকার বাইরের এক লাখ ৫৫ হাজার ৯১ জন।

এর আগে ২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৫

বিশ্বজুড়ে ১৩ লাখ রোটারিয়ান অসহায় মানুষের কল্যাণে কাজ করছেন ইশতিয়াক 

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা 

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর নিয়োগ

কুষ্টিয়ায় ফিজিওথেরাপিস্টে ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাল এম-ট্যাব

চুক্তি বাস্তবায়ন ও জব্দ অর্থ উদ্ধারে কাতারের সঙ্গে বৈঠকে বসছে ইরান

উন্নয়নকাজের মান ও সময়সীমায় ছাড় নয়: সিসিক প্রশাসক

চট্টগ্রামে নতুন থানা ও উপজেলা গঠনসহ ৬ প্রস্তাব উঠছে নিকার সভায়

টুঙ্গিপাড়া পৌরসভায় প্রায় ৭৭ কোটি টাকার বাজেট ঘোষণা

৫ লাখ বাংলাদেশি রোগীকে চিকিৎসা দেওয়ার মাইলফলকে চেন্নাই অ্যাপোলো

১০

আওয়ামী লীগ সমর্থককে গুলি

১১

সংসদে খলিলুর রহমান / পররাষ্ট্রের বাজেট ছাঁটাই হলে দূতাবাস বন্ধ করে দিতে হবে

১২

চট্টগ্রাম বন্দরে টার্মিনাল ইজারা চুক্তির প্রক্রিয়া বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

১৩

স্কুল ফিডিংয়ের ডিম-পাউরুটি আত্মসাৎ: সেই শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা

১৪

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ভবিষ্যদ্বাণী করলেন ঘানার সেই তান্ত্রিক

১৫

পোশাক কারখানায় অজ্ঞাত রোগ আতঙ্ক: একের পর এক শ্রমিক অচেতন

১৬

সংসদ অধিবেশন ৭ জুলাই পর্যন্ত মুলতবি

১৭

নিখোঁজের পরদিনই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

১৮

সংসদে আইন পাস / অনলাইন জুয়ায় ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা

১৯

নিরাপদ, সহজ ও স্মার্ট লেনদেনের দিগন্ত উন্মোচন করবে বাংলা কিউআর

২০
X