কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ওষুধের কাঁচামাল শিল্প উন্নয়নে ১১ সদস্যের কমিটি

স্বাস্থ্য মন্ত্রণালয়। ছবি : কালবেলা গ্রাফিক্স
স্বাস্থ্য মন্ত্রণালয়। ছবি : কালবেলা গ্রাফিক্স

দেশে ওষুধের কাঁচামাল (এপিআই) শিল্পের উন্নয়নে ১১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে সরকার। স্বাস্থ্যসচিব সাইদুর রহমানকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে খাতটির উন্নয়নে একটি সুস্পষ্ট কর্মপদ্ধতি তৈরি করে সরকারকে প্রতিবেদন দেবে কমিটি।

রোববার (১৭ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশ এবং সরকারের রপ্তানি বৈচিত্র্যকরণ কৌশল বাস্তবায়নের অংশ হিসেবে এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন বাংলাদেশ ব্যাংক, বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), ওষুধ প্রশাসন অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লায়েড কেমিস্ট্রি বিভাগের একজন প্রতিনিধি এবং বাংলাদেশ এপিআই অ্যান্ড ইন্টারমিডিয়ারিজ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের দুজন প্রতিনিধি।

কমিটির দায়িত্ব; অফিস আদেশে কমিটির কার্যপরিধি স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে। দায়িত্বগুলো হলো- দেশে কাঁচামাল উৎপাদন বাড়াতে কৌশলগত নীতিমালা প্রণয়ন। স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশ এবং অর্থ বিভাগের রপ্তানি বৈচিত্র্যকরণ কৌশল সম্পর্কিত কমিটির সুপারিশসমূহ বাস্তবায়নে সমন্বয়। নিয়ন্ত্রণগত, আর্থিক ও প্রযুক্তিগত প্রতিবন্ধকতা চিহ্নিত করে তা নিরসনে সুপারিশ প্রদান। পুনঃঅর্থায়ন, পুনঃতপশিলীকরণ, শুল্কনীতি, ভ্যাট অব্যাহতি ও রপ্তানি সহায়তাসহ টেকসই প্রণোদনা কাঠামো প্রণয়ন। সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি অংশীদারদের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা। নির্ধারিত সময়ের মধ্যে খাতভিত্তিক লক্ষ্য পূরণে অগ্রগতি মূল্যায়ন ও প্রয়োজনীয় নীতিগত নির্দেশনা প্রদান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১০

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১১

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১২

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১৩

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১৪

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১৫

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

১৬

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৭

ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত

১৮

১৭ বছর আগে যার সঙ্গে খেলতেন, মেসি আজ খেললেন তার ছেলের বিপক্ষে

১৯

ইসরায়েলের হামলা এখন তুরস্কের জন্যও হুমকি : এরদোয়ান

২০
X