কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৯:২৪ এএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ০৯:৩৬ এএম
অনলাইন সংস্করণ

চা-সিগারেট একসঙ্গে খেয়ে অজান্তেই বড় ঝুঁকি ডেকে আনছেন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কাজের ফাঁকে ক্লান্তি দূর করতে অনেকেই চা পান করেন। আবার কেউবা সিগারেট বা বিড়ি খান। কিন্তু যারা একসঙ্গে চা ও ধূমপান করেন, তাদের জন্য এটি বড় ঝুঁকির কারণ। হাতে গরম চায়ের কাপ আর জ্বলন্ত সিগারেট একসঙ্গে রাখা—এই ‘ডেডলি কম্বো’ আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক।

অ্যানালস অব ইন্টার্নাল মেডিসিন জার্নাল তাদের এক প্রতিবেদনে জানায়, সকালে বা সন্ধ্যায় চায়ের কাপ হাতে ধূমপায়ীরা প্রায়ই সিগারেটের দিকে হাত বাড়ান। কিন্তু অনেকেই জানেন না, এই অভ্যাস দীর্ঘমেয়াদে স্বাস্থ্যকে কতটা ক্ষতি করতে পারে।

কী হতে পারে ক্ষতি?

অ্যালকোহল ও ধূমপানের সঙ্গে অতিরিক্ত গরম চা পান করলে খাদ্যনালি (ইসোফেজিয়াল) ক্যানসারের ঝুঁকি বেড়ে যায়। এর নিয়মিত চা-সিগারেটের সংমিশ্রণ ফুসফুসের ক্যানসার এবং পাকস্থলীর আলসারের সম্ভাবনাও বাড়ায়।

চায়ে থাকা ক্যাফিন পাকস্থলীর হজম প্রক্রিয়াকে সাহায্য করে। কিন্তু সিগারেটের নিকোটিনের সঙ্গে মিলিত হলে মাথাব্যথা, আচ্ছন্ন ভাব বা দীর্ঘমেয়াদে ক্যানসারের ঝুঁকি দেখা দিতে পারে।

গবেষণার তথ্য

পিকিং ইউনিভার্সিটি হেলথ সায়েন্স সেন্টারের গবেষণায় ৩০-৭৯ বছর বয়সী প্রায় সাড়ে চার লাখ ব্যক্তির তথ্য নেওয়া হয়েছিল। কেউ শুরুতেই ক্যানসারে আক্রান্ত ছিলেন না। নয় বছরের তথ্য পর্যবেক্ষণের পর দেখা যায়, যারা অতিরিক্ত চা পান করেন, ধূমপান ও মদ্যপান করেন, তাদের ইসোফেজিয়াল ক্যানসারের ঝুঁকি অন্যান্যদের তুলনায় সাত গুণ বেশি। এ ছাড়াও এই অভ্যাস তাদের গড় আয়ু প্রায় ২০ বছর কমিয়ে দিতে পারে।

চা একা পান করা মোটেই ক্ষতির কারণ নয়। কিন্তু ধূমপান বা মদ্যপানের সঙ্গে চা একসঙ্গে নিয়মিত খেলে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়। তাই স্বাস্থ্য সচেতনতা বজায় রাখতে এই ‘ডেডলি কম্বো’ থেকে দূরে থাকা ভালো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X