কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ

নখকুনি কেন হয়? ঘরোয়া উপায়ে সারাবেন যেভাবে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নখকুনি—শুনতে সাধারণ মনে হলেও যাদের হয়েছে, তারা জানেন এর যন্ত্রণা কতটা কষ্টকর। পায়ের নখ যখন চামড়ার ভেতরে ঢুকে যায়, তখনই তৈরি হয় এই সমস্যা। আর অনেকেই এটা থেকে মুক্তি পেতে নিজের মতো করে নানা পদ্ধতি অবলম্বন করেন, কিন্তু বেশিভাগ ক্ষেত্রেই তাতে তেমন সুফল মেলে না।

তাই বিশেষজ্ঞরা বলছেন, এমন সমস্যার মুখোমুখি হলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ উপায়। তবে তারা আরও দাবি করেন, কিছু ঘরোয়া পদ্ধতি আছে যা নিয়মিত মেনে চললে নখকুনির যন্ত্রণা অনেকটাই কমানো সম্ভব।

চলুন জেনে নিই নখকুনির কারণ, ঘরোয়া চিকিৎসা ও প্রতিরোধের উপায়—

নখকুনির মূল কারণ

চিকিৎসকরা বলছেন, টাইট বা ফিটিং জুতা পরা, ভুলভাবে নখ কাটা, নখে ধাক্কা লাগা বা আঘাত পাওয়া, হাইজিন ঠিকভাবে অনুসরণ না করা এবং পায়ের ঘাম ও জীবাণু সংক্রমণের কারণে নখকুনি হয়ে থাকে।

ঘরোয়া উপায়ে নখকুনি সারানোর কয়েকটি পদ্ধতি

১️. গরম পানিতে পা ভিজিয়ে রাখা

প্রতিদিন ১৫-২০ মিনিট গরম পানিতে পা ভিজিয়ে রাখলে আশপাশের ত্বক নরম হয়, ব্যথা কমে এবং সংক্রমণের ঝুঁকি হ্রাস পায়। চাইলে পানিতে অল্প লবণও মিশিয়ে নিতে পারেন।

২️. অ্যান্টিসেপটিক ব্যবহার

পা ভেজানোর পর ভালোভাবে শুকিয়ে অ্যান্টিসেপটিক ক্রিম বা আইডিন লাগিয়ে নিন। এতে জীবাণু সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে।

৩️. কটন বলের ব্যবহার

নখ ও চামড়ার মাঝে সামান্য কটন বল রেখে দিন। এতে নখ কিছুটা ওপরে ওঠে এবং ভেতরে ঢোকার প্রবণতা কমে যায়।

৪️. অ্যাপল সিডার ভিনেগার

এক কাপ পানিতে ২ চা চামচ অ্যাপল সিডার ভিনেগার মিশিয়ে পা ১০–১৫ মিনিট ভিজিয়ে রাখুন। এতে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস নষ্ট হয়, ইনফেকশন কমে আসে।

নখকুনি প্রতিরোধে করণীয়

১. পা ও হাতের নখ নিয়মিত পরিষ্কার রাখুন।

২. সবসময় খোলা ও আরামদায়ক জুতা পরুন।

৩. নখ সোজাভাবে কাটুন, কখনোই গোল করে নয়।

৪. ঘাম শোষণ করতে পারে না এমন মোজা পরা থেকে বিরত থাকুন।

৫. ডায়াবেটিস রোগীরা পায়ের বিশেষ যত্ন নিন ও সতর্ক থাকুন।

কখন চিকিৎসকের পরামর্শ নেবেন

যদি ইনফেকশন বেড়ে যায়, পা ফুলে যায়, পুঁজ জমে বা ৫-৬ দিনের মধ্যেও ব্যথা না কমে—তাহলে অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হোন। কারণ নখকুনির সমস্যা অবহেলা করলে তা মারাত্মক জটিলতায় রূপ নিতে পারে।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

১০

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

১২

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

১৩

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১৫

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১৬

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১৭

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১৮

ভোরে ঝরল ৪ প্রাণ

১৯

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

২০
X