বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২০ পিএম
অনলাইন সংস্করণ

আমি ডাক্তার বানাব সুন্দরভাবে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। ছবি : সংগৃহীত
স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। ছবি : সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, আমি ডাক্তার বানাব সুন্দরভাবে। কোয়ান্টিটি নয়, কোয়ালিটিসম্পন্ন ডাক্তার যাতে বাংলাদেশে হয়, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে এমবিবিএস ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এবারের পরীক্ষায় যত রকমের পূর্ব সতর্কতা দরকার, সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষায় প্রবেশে আর্চওয়ের ব্যবহার, সকাল ৮টায় প্রবেশ এবং এক মাস আগে কোচিং সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে।

এর আগে ফাঁস হওয়া প্রশ্নে পরীক্ষা দিয়ে যারা চিকিৎসক হয়েছে, তাদের ব্যাপারে কী ব্যবস্থা নেওয়া হয়েছে- জানতে চাইলে সামন্ত লাল সেন বলেন, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোনো রকম ছাড় দেওয়া হবে না। কোনো রকম প্রশ্ন ফাঁস বা জালিয়াতিতে ছাড় দেব না।

শুক্রবার সকাল ১০টায় শুরু হয়ে পরীক্ষা চলে ১১টা পর্যন্ত। দেশের ১৯টি কেন্দ্রের ৪৪ স্থানে এবারের এমবিবিএস ভর্তি পরীক্ষা হয়েছে। এর মধ্যে ঢাকায় কেন্দ্র পড়েছে পাঁচটি, ঢাকার বাইরে রয়েছে ১৪টি। দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ মিলিয়ে ৬ হাজার ২৯৫ আসনের বিপরীতে এবার ১ লাখ ৪ হাজার ৩৭৪ শিক্ষার্থী পরীক্ষায় বসেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

কেন্দ্র পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১০

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১১

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১২

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৩

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৪

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৫

পর্তুগালের একাদশ ঘোষণা

১৬

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৭

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৮

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৯

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

২০
X