কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুন ২০২৩, ১০:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

চিকিৎসা গাফিলতিতে শিশু মৃত্যু, চিকিৎসকের রেজিস্ট্রেশন স্থগিত

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের লোগো।
বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের লোগো।

চিকিৎসাসেবায় গাফিলতির অভিযোগে রাজধানীর কেয়ার মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. বিজয় কৃষ্ণ দাসের (বি কে দাস) রেজিস্ট্রেশন স্থগিত করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।

বুধবার (২১ জুন) বিএমডিসির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘ডা. বি কে দাস কর্তৃক ১১ মাসের শিশু সন্তানের মুখে আংশিক তালু কাটা অপারেশনে শিশুটির মৃত্যু হয়। এই মর্মে শিশুটির বাবা ও মা অত্র কাউন্সিলে অভিযোগ দাখিল করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে কাউন্সিল অভিযোগকারী এবং চিকিৎসক উভয়ের সাক্ষাৎকার গ্রহণ ও তদন্তে প্রমাণিত হয়, চিকিৎসা কার্যে চিকিৎসকের যথেষ্ট গাফিলতি ছিল, তা প্রমাণিত হয়েছে।’

‘এমতাবস্থায় বিএমডিসি আইন, ২০১০ (৬১ নম্বর আইন) এর ২৩ (১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সংস্থা থেকে প্রদত্ত অধ্যাপক ডা. বি কে দাসের রেজিস্ট্রেশন (A-16886, date of registration: 11.06.1988) ছয় মাসের জন্য স্থগিত করা হলো। স্থগিত আদেশ ২২ জুন ২০২৩ তারিখ থেকে কার্যকর হবে। উল্লিখিত সময়ে বিএমডিসি আইন, ২০১০ (৬১ নম্বর আইন)-এর ধারা ২২ (১) অনুযায়ী তিনি কোথাও কোনোরূপ চিকিৎসাসেবা দিতে পারবেন না। এমনকি ওই সময়ে তিনি নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিতে পারবেন না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

গন্তব্য

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

১০

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

১১

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১২

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১৩

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১৪

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৫

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১৬

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১৭

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৮

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১৯

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

২০
X