কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৭ এএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪০ এএম
অনলাইন সংস্করণ

আনসার ব্যাটালিয়নে চাকরির সুযোগ

আনসার ব্যাটালিয়নে চাকরির সুযোগ

সম্প্রতি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। প্রতিষ্ঠানটি ৫০০টি অস্থায়ী ব্যাটালিয়ন আনসার পদে জনবল নিয়োগ দেবে। ২৫তম ব্যাচে ব্যাটালিয়ন আনসার হিসেবে শুধু পুরুষ প্রার্থীদের কাছ থেকে আবেদন চাওয়া হয়েছে। ১৬ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন

ব্যাচ : ২৫তম (পুরুষ)

পদসংখ্যা : ৫০০টি

শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

বয়সসীমা : ১৮-২২ বছর

বৈবাহিক অবস্থা : অবিবাহিত

প্রার্থী বাছাই : নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাথমিক মেডিকেল পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং চূড়ান্ত মেডিকেল পরীক্ষা গ্রহণ করা হবে। পরবর্তী সময়ে পুলিশ ভিআর-সম্পন্ন হওয়ার পর সঠিক তদন্ত প্রতিবেদনপ্রাপ্তি সাপেক্ষে নিয়োগপত্র প্রদান করা হবে।

শারীরিক যোগ্যতা : সাধারণ ও অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন ৫ ফুট ৬ ইঞ্চি এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। সাধারণ ও অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে ওজন ৪৯ দশমিক ৮৯৫ কেজি, বুকের মাপ ৩২-৩৪ ইঞ্চি এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে ওজন ৪৭ দশমিক ১৭৩ কেজি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি। সব প্রার্থীর দৃষ্টিশক্তি লাগবে ৬/৬।

চাকরির ধরন : ৬ মাসের সন্তোষজনক প্রশিক্ষণ শেষে চাকরির মেয়াদ ৬ বছর পূর্ণ হলে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে চাকরি স্থায়ী করা হবে।

প্রশিক্ষণকালীন ভাতা : দৈনিক ১৫০ টাকা এবং বিনামূল্যে চিকিৎসা সেবা।

উৎসব ভাতা : ১০ হাজার টাকা করে বছরে ২টি উৎস বোনাস।

রেশন : সরকার প্রদত্ত ভর্তুকিমূল্যে পারিবারিক রেশন (মাসিক)।

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ সময় : ৩০ সেপ্টেম্বর ২০২৩

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X